Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, May 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » লাখো গ্রাহকের হাতের নাগালে স্মার্টফোন, অনারের নতুন কার্ড ছাড়া ইএমআই স্কিম
    বিজ্ঞান ও প্রযুক্তি

    লাখো গ্রাহকের হাতের নাগালে স্মার্টফোন, অনারের নতুন কার্ড ছাড়া ইএমআই স্কিম

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্মার্টফোনকে আরও সাশ্রয়ী ও হাতের নাগালে আনতে বাংলাদেশে কার্ডবিহীন কিস্তি সুবিধা চালু করেছে বিশ্বখ্যাত এআই প্রযুক্তিনির্ভর স্মার্টডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অনার। রোববার (২৬ অক্টোবর) থেকে কার্যকর হওয়া এই সেবার আওতায় ক্রেতারা কোনো ধরনের ব্যাংক কার্ড ছাড়াই নগদ অর্থ পরিশোধ করে সহজ মাসিক কিস্তিতে অনারের স্মার্টফোন কিনতে পারবেন।

    নতুন এই স্কিমের আওতায় ক্রেতারা তাদের পছন্দের যেকোনো অনার স্মার্টডিভাইসের মূল্য থেকে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ডাউন পেমেন্ট হিসেবে প্রদান করলেই বাকি অর্থ ৩ থেকে ৬ মাসের কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাবেন।

    ক্যাশ-নির্ভর এই কিস্তি সুবিধায় অনুমোদন প্রক্রিয়া মাত্র ২০ মিনিটে সম্পন্ন হওয়ায় গ্রাহকরা উপভোগ করবেন দ্রুত ও ঝামেলামুক্ত অভিজ্ঞতা। প্রাথমিকভাবে এই সেবা পাওয়া যাচ্ছে শুধুমাত্র অনারের অফিশিয়াল ব্র্যান্ডশপগুলোতে।

    এ বিষয়ে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা এমন একটি পেমেন্ট অপশন তৈরি করেছি যা সবার জন্য সুবিধাজনক। অনেক ক্রেতাই নতুন স্মার্টফোন কিনতে চান, কিন্তু কিস্তি সেবার প্রচলিত পদ্ধতিগুলো অনেক ক্ষেত্রে জটিল বা ব্যয়বহুল হয়। আমাদের কার্ডবিহীন সেবার মাধ্যমে কিস্তিতে ফোন কেনার প্রক্রিয়া আরও সহজ হয়েছে। যদিও এখানে খুব সামান্য সার্ভিস চার্জ রয়েছে, তারপরও নগদ টাকায় কিস্তির অর্থ পরিশোধ করার সুবিধা গ্রাহকদের জীবনকে আরও সহজ করবে।

    কার্ডবিহীন কিস্তি সেবা গ্রহণ করতে ক্রেতাদের এনআইডি কার্ড এবং আয়ের প্রমাণসহ অনারের যেকোনো ব্র্যান্ডশপে যেতে হবে। চাকরিজীবী ক্রেতাদের ক্ষেত্রে অফিস আইডি কার্ড এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে। পাশাপাশি রক্তের সম্পর্ক থাকা একজন গ্যারান্টরের এনআইডি, ব্যাংক/বিকাশ/নগদের গত তিন মাসের স্টেটমেন্ট এবং একটি নতুন বিদ্যুৎ বিল জমা দিতে হবে।

    ক্রেতারা অনার বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিজিট করে প্রোগ্রামটির বিস্তারিত তথ্য ও নিকটস্থ ব্র্যান্ডশপের অবস্থান সম্পর্কে জানতে পারবেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘মিড ডে মিল’ চালু ১৭ নভেম্বর, খাবার পাবে ৩১ লাখ শিক্ষার্থী
    Next Article ক্ষমতায় গেলে অর্থনীতির নতুন মডেল তৈরি করবে বিএনপি: আমীর খসরু

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    গেমিং ডেস্কটপ ‘অরোস প্রাইম থ্রি’-দুটি ভ্যারিয়েন্টে বাজারে, শুরু দাম ১ লাখ ৯৫ হাজার টাকা

    এপ্রিল ৩০, ২০২৬

    দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

    এপ্রিল ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫