Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রায়েরবাজারে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডাকসু নেতারা
    রাজনীতি

    রায়েরবাজারে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডাকসু নেতারা

    By নিজস্ব প্রতিবেদকসেপ্টেম্বর ১২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডাকসু নির্বাচনে জয়ী হওয়ার পরদিন রায়েরবাজারের একাত্তরের মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ।

    এ সময় ছাত্রশিবিরের অন্যান্য বিজয়ী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

     

     

    বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এ কর্মসূচি পালন করেন তারা।  এর আগে জুলাই শহীদদের গণকবরের সামনে মোনাজাতের মাধ্যমে তাদের প্যানেলের আনুষ্ঠানিক কাজ শুরুর ঘোষণা দেন তারা।

    এ সময় ৭১ এবং ২৪’র শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যাওয়ার আশা ব্যাক্ত করেন নেতারা। সেই সঙ্গে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন বলেও জানান তারা।

    এ কর্মসূচিতে সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনের এই বিজয় শুধু আমাদের নয়, এটি জুলাই প্রজন্মের বিজয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর বিজয় এবং শহীদদের আকাঙ্ক্ষার বিজয়। এখানে আসলে কোনো হার-জিত নেই। আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। জুলাইয়ে যেভাবে একসঙ্গে লড়েছি, ডাকসুতেও একসঙ্গে কাজ করব। সহযোদ্ধাদের ইশতেহার নিয়েও আমরা একসঙ্গে কাজ করব। সবাইকে সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।

    সাংবাদিকদের অন্য প্রশ্নের জবাবে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করাই আমাদের মূল কাজ। শিক্ষার্থীরা আমাদের উপদেষ্টা। তারা সমস্যা জানাবে, প্রয়োজন হলে আমাদের থামিয়ে দেবে, প্রশ্ন করবে, পরামর্শ দেবে-এভাবেই আমরা দায়িত্ব পালন করব।

    হিজাব নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক প্রসঙ্গে তিনি বলেন, সিনেট ভবনে সারারাত স্লোগান ও আনন্দ হয়েছে। সেখানে ব্যক্তিকে কেন্দ্র করে স্লোগান দেওয়া হয়েছিল, কাউকে ধর্ম বা পোশাকের কারণে আলাদা করে নয়। সাবিকুন্নাহার তামান্নাকে নিয়ে হিজাব প্রসঙ্গে যে স্লোগান উঠেছিল, সেটির পেছনে কারণ হলো চারুকলায় তার ছবিতে শিং এঁকে হিজাব বিকৃত করা হয়েছিল। এটি আসলে হিজাবোফোবিয়ার প্রতীকী প্রতিবাদ। বিশ্ববিদ্যালয়ে কেউ হিজাব পরলে তাকে হেনস্তা করা বা ছবি বিকৃত করা একেবারেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীরাই এ বিষয়ে আওয়াজ তুলেছে।

    তিনি আরও বলেন, এটি নিয়ে একটি বিদেশি মিডিয়া ভুলভাবে উপস্থাপন করেছে, যদিও তারা সব জানত। এটা তাদের নিজস্ব এজেন্ডা। তবে আমাদের দেশের মিডিয়া ঘটনাটি দেখেছে এবং সঠিকভাবে উপস্থাপন করেছে বলে আমি বিশ্বাস করি।

    এফএইচ/আরবি

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজাকসু নির্বাচনে কোন হলে কত ভোট পড়ল
    Next Article জাকসু নির্বাচনে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপিপন্থি তিন শিক্ষক

    Related Posts

    ডা. মুরাদসহ দুই আসামিকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ

    আগস্ট ১, ২০২৬

    শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আবারও সাময়িক অব্যাহতি এনসিপির তানভীরের

    আগস্ট ১, ২০২৬

    দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির

    জুলাই ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬