Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রাজনৈতিক দলগুলোর অবস্থান বুঝে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেব: নুরুল হক নুর
    রাজনীতি

    রাজনৈতিক দলগুলোর অবস্থান বুঝে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেব: নুরুল হক নুর

    By ম্যাংগো টিভিনভেম্বর ৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান বুঝে তবেই কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

    শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র ও যুব অধিকার পরিষদের আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আগামীর নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে তারুণ্যের রাজনৈতিক সমাবেশ’ শীর্ষক এ অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

    নুরুল হক নুর বলেন, দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাফিয়াদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার হওয়ার পরই বিবেচনা করা হবে গণঅধিকার পরিষদ কোনো জোটে যাবে কি না। কোনো রাজনৈতিক দলই সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাজনীতি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ নয়; কারণ তারা ভোটকেন্দ্র দখলে এই গোষ্ঠীগুলোকেই ব্যবহার করতে চায়।

    তিনি আরও বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারিত হবে-বাংলাদেশ কোন পথে এগোবে, গণতন্ত্র ও ন্যায়ের পথে নাকি দুর্নীতি ও দমননীতির ধারায়।

    সমাবেশে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকারের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি সাব্বির রাজসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু : ফয়েজ আহমদ তৈয়্যব
    Next Article প্রাথমিকের ১০ হাজার ২১৯ শিক্ষক পদে আবেদন শুরু আজ

    Related Posts

    আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

    মার্চ ১৭, ২০২৬

    মাছ ধরতে জেলেদের আর কোনো ইজারা দিতে হবে না: প্রতিমন্ত্রী নূর

    মার্চ ১৭, ২০২৬

    সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস, আইসিইউতে চিকিৎসা চলছে

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫