Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রাজধানীর বাজারে আগুন! সবজির সঙ্গে বেড়েছে ডিমের দামও
    জাতীয়

    রাজধানীর বাজারে আগুন! সবজির সঙ্গে বেড়েছে ডিমের দামও

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজি ও মাছের দাম। শীতকালীন সবজি বাজারে উঠলেও মিলছে না স্বস্তি। ক্রেতারা বলছেন, প্রতিদিনই লাগামহীনভাবে বাড়ছে দাম। অন্যদিকে, মুরগি আগের দামে বিক্রি হলেও ডিমের দাম আবারও বেড়েছে।

    শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, টমেটো ১২০, গাজর ১৬০, শিম ২২০, করলা ১০০, চিচিঙ্গা ৪০-৫০, ঢ্যাঁড়শ ৭০, পেঁপে ৪০, পটোল ৭০, মুলা ৬০, পেঁয়াজ ৮০, বেগুন ৮০-১২০ ও আলু ২৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচও বেড়ে কেজিপ্রতি ২০০ টাকায় পৌঁছেছে।

    বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় পাইকারিতে দাম বেড়েছে। খুচরায় তাই প্রতি কেজিতে ১০-২০ টাকা বেশি দাম পড়ছে।

    মাছের বাজারেও বেড়েছে চাপ। নিষেধাজ্ঞার কারণে ইলিশ না থাকায় টেংরা, পাবদা, শিংসহ দেশি মাছের দাম বেড়েছে। বাজারে বোয়াল কেজি ৮০০-১০০০, কোরাল ৮৫০-৯০০, রুই ৩০০-৪৫০, কাতল ৪৫০ এবং তেলাপিয়া ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

    স্থিতিশীল রয়েছে মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০, সোনালি ২৮০-৩০০, লাল লেয়ার ৩২০ এবং দেশি মুরগি ৫৫০-৬০০ টাকায়। তবে ডিমের দাম ডজনপ্রতি ৫ টাকা বেড়ে লাল ডিম ১৪০ ও সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

    এদিকে ব্যবসায়ীদের ঘোষিত বাড়তি দামে ভোজ্যতেল বিক্রি হতে দেখা যায়নি। বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটারপ্রতি ১৮৯ টাকায়, আর ৫ লিটারের বোতল ৯২২ টাকায়।

    ক্রেতারা বলছেন, “সব কিছুর দাম একসঙ্গে বাড়ায় মাসের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে।” বিক্রেতারা আশা করছেন, সরবরাহ স্বাভাবিক হলে আগামী সপ্তাহে দাম কিছুটা কমতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র: জুলাই যোদ্ধা ও পুলিশের সংঘর্ষে উত্তেজনা
    Next Article জুলাই সনদ সারা বিশ্বের জন‍্য উদাহরণ হয়ে থাকবে : ড. ইউনূস

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬