Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রাকসুর নারী প্রার্থীদের তথ্য-ছবির গোপনীয়তা রক্ষায় ৭ দাবি
    রাজধানী

    রাকসুর নারী প্রার্থীদের তথ্য-ছবির গোপনীয়তা রক্ষায় ৭ দাবি

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ১২, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নেওয়া নারী প্রার্থীরা ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিওর গোপনীয়তা রক্ষায় সাত দফা দাবি জানিয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি তুলে ধরেন।

     

    দাবিগুলোর মধ্যে রয়েছে— অনলাইন আচরণবিধি ও তথ্য যাচাইপ্রক্রিয়া প্রণয়ন, অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা স্পষ্ট করে অফিশিয়াল সুরক্ষা নীতি গ্রহণ, ক্যাম্পাসে পর্যাপ্ত আলো, সিসিটিভি ও নিরাপত্তা টহল বাড়িয়ে নারীবান্ধব অবকাঠামো নিশ্চিত করা, সাইবার সেফটি ও জেন্ডার রেসপন্স সেল গঠন, বট বা ফেক আইডি নিয়ন্ত্রণ, বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত গ্রুপ-পেজে সদস্যদের অ্যাকসেস যাচাই এবং ব্যক্তিগত তথ্য-ছবি-ভিডিওর গোপনীয়তা রক্ষায় সুরক্ষা নীতি প্রণয়ন। এ ছাড়া ডিজিটাল লিটারেসি ও সেফটি প্রশিক্ষণ চালু এবং প্রতিটি বিভাগ, হল ও প্রশাসনিক ইউনিটের জন্য ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজ বা গ্রুপ খোলার প্রস্তাবও দিয়েছেন তারা।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাকসুর কেন্দ্রীয় সংসদে ভিপি পদপ্রার্থী তাসিন খান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অনলাইন ও সোশ্যাল মিডিয়া পরিবেশে বিভ্রান্তিকর তথ্য, গুজব, চরিত্রহনন, ব্যক্তিগত আক্রমণ এবং নারী শিক্ষার্থীদের ছবি-ভিডিও অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে বারবার অভিযোগ জানানো হলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। বরং ভোটার তালিকায় শিক্ষার্থীদের ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ করায় নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজাকসু নির্বাচন: জরুরি বৈঠক শেষে আবার ভোট গণনা শুরু
    Next Article শিক্ষক মোনামির কাছে দুঃখ প্রকাশ করলেন ছাত্রদল নেতা হামিম

    Related Posts

    প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: উপদেষ্টা মাহদী আমিন

    মার্চ ১৭, ২০২৬

    সোমবার ছিল শেষ কর্মদিবস, মঙ্গলবার থেকে শুরু টানা সাত দিনের ছুটি

    মার্চ ১৭, ২০২৬

    জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫