Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মোরসালিনের গোলেই ইতিহাস, হামজা-জামালদের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা
    খেলা

    মোরসালিনের গোলেই ইতিহাস, হামজা-জামালদের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৯, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বিপক্ষে দারুণ এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে লাল–সবুজদের ১–০ গোলের জয়ে উৎসব ছড়িয়ে পড়েছে সারাদেশে। আর এই আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া—ঘোষণা করেছেন জাতীয় দলকে ২ কোটি টাকা পুরস্কার।

    ম্যাচের শুরু থেকে আক্রমণভাগে ধারাবাহিক চাপ দিয়ে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ১৩তম মিনিটে আসে জয়সূচক গোল-দারুণ মুভমেন্টে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তরুণ মোরসালিন। এরপর ম্যাচে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করে ভারত, তবে মাঝমাঠে হামজা চৌধুরীর নেতৃত্বে শক্ত রক্ষণ, শৃঙ্খলিত ডিফেন্স এবং গোলরক্ষকের দৃঢ়তায় তাদের সব সুযোগই রুখে দেয় বাংলাদেশ।

    ২০০৩ সালে ঢাকায় ভারতের বিপক্ষে ২–১ গোলের পর দীর্ঘ দুই দশকের ব্যবধানে এটিই বাংলাদেশের প্রথম জয়। মোট ৩০ বার মুখোমুখি লড়াইয়ে এটি বাংলাদেশের চতুর্থ জয়।

    হামজা চৌধুরী, সামিতসহ নতুনদের আগমনে দলের খেলার ধরণে এসেছে দৃশ্যমান পরিবর্তন। সাম্প্রতিক ম্যাচগুলোয় হংকংয়ের সঙ্গে ড্র, নেপালের বিপক্ষে দুর্ভাগ্যজনক ড্র এবং শেষ মুহূর্তে হারের অভিজ্ঞতার পর এই জয়ে ফুটবলপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে নতুন আত্মবিশ্বাস।

    ঐতিহাসিক এ জয়ের পর ২ কোটি টাকার পুরস্কারের ঘোষণা পুরো রাতটিকে আরও উৎসবমুখর করে তুলেছে। জাতীয় দল থেকে সমর্থকদের হৃদয়-সব জায়গায় এখন লাল-সবুজের জয়ের আনন্দে উচ্ছ্বাস।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleস্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক
    Next Article ২২ বছর পর বিজয়: হামজা-জামালদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান

    Related Posts

    টাইগারদের বড় হার, সমতায় বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

    মার্চ ১৪, ২০২৬

    পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জয়, নাহিদ-তামিমের ঝড়

    মার্চ ১১, ২০২৬

    নাহিদ রানার দাপটে পাকিস্তানের ইনিংস থামে ১১৪-তে

    মার্চ ১১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫