Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মিরপুরে আগুনে এখন পর্যন্ত নিহত ১৬, হতাহতের আশঙ্কা আরও
    জাতীয়

    মিরপুরে আগুনে এখন পর্যন্ত নিহত ১৬, হতাহতের আশঙ্কা আরও

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১৪, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিসের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

    মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসে আগুন লাগার সংবাদ আসে। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৫৬ মিনিটে কাজ শুরু করে। পরে আরও ১২টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

    ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ‘রূপনগরের আগুনে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে ৯টি মরদেহ পাওয়া গেলেও পরে আরও সাতটি মরদেহ উদ্ধার হয়। অভিযান এখনো চলছে।’

    তিনি আরও বলেন, পাশের কেমিক্যাল গোডাউনে এখনও আগুন জ্বলছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ‘ওখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। আমরা ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি,’ বলেন তিনি।

    প্রত্যক্ষদর্শীদের মতে, তিনতলা পোশাক কারখানার নিচতলায় থাকা ওয়াশ ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের রাসায়নিকের গুদামে ছড়িয়ে পড়ে এবং সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

    শ্রমিকরা নানা উপায়ে বের হওয়ার চেষ্টা করলেও অনেকেই ভেতরে আটকা পড়েন বলে জানা গেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজাতীয় নির্বাচনের দিনই হতে পারে গণভোট: মির্জা ফখরুল
    Next Article মিরপুরে অগ্নিকাণ্ড: ১৬ মরদেহ ঢাকা মেডিকেলে, শনাক্তে লাগবে পরীক্ষা

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬