Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘মার্চ টু ঢাকা’র আগেই বিকল্প সরকারপ্রধান হিসেবে ড. ইউনূসকে প্রস্তাব’
    জাতীয়

    ‘মার্চ টু ঢাকা’র আগেই বিকল্প সরকারপ্রধান হিসেবে ড. ইউনূসকে প্রস্তাব’

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ১৮, ২০২৫2 Mins Read
    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, গত বছরের ৪ আগস্টই সরকার পতনের আগে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

    বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৪৭তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল সকাল সোয়া ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত নাহিদের জবানবন্দি রেকর্ড করে।

    নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট আমরা সংবাদ সম্মেলনে রাজনৈতিক বন্দিদের মুক্তি ও অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের দাবি জানাই। তবে কোনো সেনাশাসন বা সেনা-সমর্থিত শাসন মেনে নেওয়া হবে না বলে তখনই স্পষ্ট জানানো হয়।

    তিনি অভিযোগ করেন, আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়। এমনকি হেলিকপ্টার থেকেও গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সশস্ত্র সদস্যরাও হামলায় অংশ নেয়। এর দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্ট বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ওপর বর্তায়।

    নাহিদ আরও জানান, ৪ আগস্ট শাহবাগে অবস্থান কর্মসূচির সময় ৬ আগস্ট “মার্চ টু ঢাকা” কর্মসূচি ঘোষণা করা হয়। তবে সরকার কারফিউ জারি ও সহিংসতার প্রস্তুতি নেওয়ায় সেটি এগিয়ে এনে ৫ আগস্ট করা হয়। ওই সময় বিকল্প সরকার গঠনের অংশ হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে তাঁকে সরকারপ্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়।

    উল্লেখ্য, এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নাহিদের জবানবন্দি গ্রহণ চলে। তবে অসমাপ্ত থাকায় বৃহস্পতিবার পর্যন্ত তা মুলতবি করা হয়েছিল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleচূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
    Next Article ডিএসই ও বিএপিএলসি’র মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত

    Related Posts

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫