Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মার্কিন প্রস্তাবে আগ্রহী পুতিন, ইউক্রেন না সরলে আরও ভূখণ্ড দখলের হুমকি
    আন্তর্জাতিক

    মার্কিন প্রস্তাবে আগ্রহী পুতিন, ইউক্রেন না সরলে আরও ভূখণ্ড দখলের হুমকি

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা ভবিষ্যৎ শান্তি চুক্তির ভিত্তি হতে পারে। তবে ইউক্রেনীয় সেনারা দখলকৃত অঞ্চল থেকে সরে না গেলে আরও ভূখণ্ড দখলের হুমকিও দিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুতিন এসব মন্তব্য করেন। তিনি নিশ্চিত করেন যে আগামী সপ্তাহের শুরুর দিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের মস্কো সফরের ব্যাপারে ক্রেমলিন আশাবাদী।

    পুতিন বলেন, ‘ক্রেমলিন আলোচনা করতে প্রস্তুত।’

    তবে দ্রুত কোনো অগ্রগতির সম্ভাবনা কম বলে ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ শেষ হবে তখনই, যখন ইউক্রেনীয় সেনারা তাদের দখলে থাকা অঞ্চলগুলো থেকে সরে দাঁড়াবে।’ তিনি সতর্ক করে জানান, ‘তারা যদি সরে না দাঁড়ায়, তাহলে আমরা সামরিক উপায়ে তা নিশ্চিত করব।’

    এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, তার দেশের প্রতিনিধিদল চলতি সপ্তাহের শেষ দিকে জেনেভায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নির্ধারিত ইস্যু নিয়ে বৈঠক করবে। ভিডিও ভাষণে তিনি জানান, ‘আগামী সপ্তাহে শুধু প্রতিনিধিদলের জন্যই নয়, ব্যক্তিগতভাবে আমার জন্যও গুরুত্বপূর্ণ আলোচনা হবে।’

    রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সামরিক সংঘাত কমিয়ে শান্তি আলোচনার পথ তৈরি করতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। তবে দুই দেশের অবস্থান আগের মতোই কঠোর থাকায় দ্রুত কোনো সমাধান আসার সম্ভাবনা কম বলেই পর্যবেক্ষকদের ধারণা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleকামালকে দিয়েই প্রত্যর্পণ শুরু হবে, এরপর… : প্রেস সচিবের স্ট্যাটাস
    Next Article ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন পর্তুগাল

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬

    আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬