Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আ’লীগ মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল, অস্বীকারের উপায় নেই: আসিফ নজরুল

    আগস্ট ৫, ২০২৬

    চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, সদস্য তালিকায় শিবা শানু-নওশাবাসহ যারা

    আগস্ট ৫, ২০২৬

    গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগস্ট ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র: জুলাই যোদ্ধা ও পুলিশের সংঘর্ষে উত্তেজনা
    জাতীয়

    মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র: জুলাই যোদ্ধা ও পুলিশের সংঘর্ষে উত্তেজনা

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ১৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর মানিক মিয়া এভিনিউ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে রণক্ষেত্রে পরিণত হয়েছে। ‘জুলাই যোদ্ধা’ ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

    ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের সময় বেলা সোয়া একটার পর সংঘর্ষ শুরু হয়। বেলা পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

    সরেজমিনে দেখা গেছে, সংসদ ভবনের সামনের রাস্তায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে এবং ‘জুলাই যোদ্ধারা’ অন্তত কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করেন। রাস্তায় একাধিক স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেলে আহত হয়েছেন অনেকে; তাদের মধ্যে কয়েকজনকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়েছে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকায় সংঘর্ষ চলছিল।

    এর আগে সকাল ১০টার দিকে ‘জুলাই যোদ্ধারা’ সংসদ ভবনের বেষ্টনী ভেঙে ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে প্রবেশ করেন। তারা অতিথিদের জন্য নির্ধারিত আসনে বসে পড়েন। পরে পুলিশ তাদের অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে দেয়।

    পুলিশের ধাওয়ার মুখে আন্দোলনকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে বাইরে বেরিয়ে আসে। এ সময় তারা বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করে।

    Nagad
    ভাঙচুর করা গাড়ির মধ্যে দুটি পুলিশের যানবাহনও ছিল। পুলিশ ধাওয়া দিলে আন্দোলনকারীরা ইটপাটকেল ছোড়ে, পাল্টা পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

    এ সময় লাঠিচার্জে কয়েকজন আন্দোলনকারী আহত হন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে বাইরে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর অব্যাহত থাকে।

    বিকেলে এখনো এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে, পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংসদ ভবন ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article২০২৬ ফুটবল বিশ্বকাপ: প্রথম ধাপে বিক্রি হলো ১০ লাখের বেশি টিকিট
    Next Article রাজধানীর বাজারে আগুন! সবজির সঙ্গে বেড়েছে ডিমের দামও

    Related Posts

    আ’লীগ মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল, অস্বীকারের উপায় নেই: আসিফ নজরুল

    আগস্ট ৫, ২০২৬

    গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগস্ট ৫, ২০২৬

    জুলাই জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    আগস্ট ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    আ’লীগ মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল, অস্বীকারের উপায় নেই: আসিফ নজরুল

    চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, সদস্য তালিকায় শিবা শানু-নওশাবাসহ যারা

    গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬