Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভূমিকম্প আতঙ্কে ঢাকা পলিটেকনিকে ক্লাস-পরীক্ষা স্থগিত
    জাতীয়

    ভূমিকম্প আতঙ্কে ঢাকা পলিটেকনিকে ক্লাস-পরীক্ষা স্থগিত

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৩, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্পে সৃষ্টি হওয়া আতঙ্ক ও নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সব ক্লাস ও চলমান পর্ব মধ্য পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি লতিফ ছাত্রাবাস, ড. কাজী মোতাহার হোসেন ছাত্রাবাস, জহির রায়হান ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসসহ সব আবাসিক হল সাময়িকভাবে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

    শনিবার (২২ নভেম্বর) রাতে ইনস্টিটিউটের অধ্যক্ষ (রুটিন দায়িত্ব) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্প এবং ভূমিকম্প-পরবর্তী কম্পনের (আফটারশক) কারণে অধিকতর সতর্কতার স্বার্থে আবাসিক ছাত্রাবাসগুলো খালি করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের শনিবার রাত ৯টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।

    ইনস্টিটিউটের ১ম, ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের (উভয় শিফট) চলমান পর্ব মধ্য পরীক্ষা ও নিয়মিত শ্রেণিকাজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

    হঠাৎ উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইনস্টিটিউটের সব বিভাগ, দুই শিফট, ছাত্রাবাস তত্ত্বাবধায়ক, নিরাপত্তা কর্মকর্তা, পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সংশ্লিষ্ট আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

    এদিকে, ভূমিকম্পের আতঙ্কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাসহ একাধিক কার্যক্রম স্থগিত করা হচ্ছে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঅক্সিজেন আনতে গিয়ে উধাও হাসপাতালের স্টাফ , অবহেলায় প্রসূতির মৃত্যু
    Next Article নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণও বাধ্যতামূলক : দুদক চেয়ারম্যান

    Related Posts

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫