Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভাই-স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ
    জাতীয়

    ভাই-স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৫, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুখমিলা জামান, ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

    রোববার (৫ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

    দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    দুদকের আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে সাত সদস্যের অনুসন্ধান টিম কাজ করছে। অনুসন্ধানকালে তাদের এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা একাধিক স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ অন্যত্র স্থানান্তরের আশঙ্কায় আদালতে ক্রোকের আবেদন করা হয়।

    আদালত আদেশে চট্টগ্রামের নিজাম রোড, পাঁচলাইশ, লালখান বাজার, পূর্ব নাসিরাবাদ ও চট্টেশ্বরী রোডের ফ্ল্যাটসমূহসহ আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারের অংশ, সার্সন রোডের একটি ভবন এবং কালুরঘাট শিল্প এলাকার ছয়টি মার্কেট ভবন ক্রোকের নির্দেশ দেন।

    এর আগে গত বছরের ১৭ অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট ও জমি জব্দের নির্দেশ দিয়েছিল আদালত। পরবর্তীতে ৩৯টি ব্যাংক হিসাব, ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমিও অবরুদ্ধ করা হয়।

    সম্প্রতি তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা ও রেড নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআ. লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেপ্তার
    Next Article আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ

    Related Posts

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫