Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তরুণদের জন্য বীমা সচেতনতা সেমিনার
    বিজনেস

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তরুণদের জন্য বীমা সচেতনতা সেমিনার

    By ম্যাংগো টিভিনভেম্বর ৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ সরকারের উদ্যোগে শুরু হওয়া ‘তারুণ্যের উৎসব: গ্রাহক সেবা পক্ষ ২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে তরুণ প্রজন্মের মাঝে বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার ‘তরুণদের জন্য প্রচলিত বীমা পরিকল্পনা’।

    সেমিনারটি আয়োজন করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সহযোগিতায়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম। এছাড়া উপস্থিত ছিলেন আইডিআরএ-এর সদস্য (লাইফ) মো. আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে), গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ, এবং ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক, পিএইচডি।

    প্রধান অতিথির বক্তব্যে ড. এম আসলাম আলম বলেন, ‘বাংলাদেশের বীমা খাত দ্রুত বিকাশমান। আমাদের তরুণ প্রজন্ম যদি এই খাতে আগ্রহী হয়, তাহলে তারা উদ্যোক্তা, পেশাজীবী এবং সচেতন নাগরিক হিসেবে বীমার ইতিবাচক প্রভাব সমাজে ছড়িয়ে দিতে সক্ষম হবে।’

    তিনি তরুণদের বীমা শিল্পে ক্যারিয়ার গঠনের প্রতি উৎসাহিত করেন এবং বীমা খাতের ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন।

    আইডিআরএ-এর সদস্য (লাইফ) মো. আপেল মাহমুদ বলেন, ‘বীমা একটি আর্থিক নিরাপত্তা ব্যবস্থা, যা জীবনের ঝুঁকি হ্রাসের পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরি করে। তরুণদের এই খাত সম্পর্কে সচেতন করা মানেই ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত একটি সমাজ গঠন করা।’

    গার্ডিয়ান লাইফের ভারপ্রাপ্ত সিইও শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, ‘জীবনের অনিশ্চয়তার মাঝে বীমা হলো এক দৃঢ় আর্থিক সহায়। এটি শুধু সুরক্ষা নয়, ভবিষ্যতের নিশ্চয়তাও দেয়। তরুণরা যদি এখন থেকেই বীমার গুরুত্ব অনুধাবন করে, তাহলে তারা নিজেদের পাশাপাশি দেশের অর্থনীতিকেও আরও স্থিতিশীল করতে পারবে।’

    এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক, পিএইচডি বলেন, ‘শিক্ষার্থীরা যদি আর্থিক পরিকল্পনা ও সচেতনতার বিষয়ে এখন থেকেই মনোযোগী হয়, তাহলে তারা ভবিষ্যতে আরও দায়িত্বশীল, প্রস্তুত এবং অর্থনৈতিকভাবে স্বাধীন প্রজন্ম হিসেবে গড়ে উঠবে।’

    সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বীমা কোম্পানির কার্যক্রম, নীতিমালা ও বিভিন্ন পলিসির সুবিধা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করে। পাশাপাশি ইন্টার‌্যাকটিভ আলোচনার মাধ্যমে তারা বীমা খাতের বাস্তব প্রয়োগ ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে জানে।

    আইডিআরএ, গার্ডিয়ান লাইফ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় আশা করছে, এই উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে বীমা বিষয়ে সচেতনতা ও আগ্রহ বৃদ্ধি করবে, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও বীমা শিল্পের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআজ জেলহত্যা দিবস
    Next Article নৌপরিবহন, জ্বালানি, পল্লী উন্নয়ন ও পরিকল্পনা বিভাগে নতুন সচিব

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬