Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আ. লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    আগস্ট ৩, ২০২৬

    শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৭

    আগস্ট ৩, ২০২৬

    গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বেনাপোল কাস্টমসে অভিযান: ঘুষের টাকাসহ কর্মকর্তার সহযোগী আটক
    সারাদেশ

    বেনাপোল কাস্টমসে অভিযান: ঘুষের টাকাসহ কর্মকর্তার সহযোগী আটক

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যশোরের বেনাপোল কাস্টমস হাউসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আকস্মিক অভিযানে ঘুষের প্রায় ৩ লাখ টাকাসহ এক রাজস্ব কর্মকর্তার সহযোগী হাসিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    সূত্র জানায়, আটক হাসিবুর বেনাপোল কাস্টমস হাউসের ৬ নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের সহযোগী। অভিযানের সময় হাসিবুর স্বীকার করেন, উদ্ধার হওয়া টাকা ওই কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে ঘটনার পরও রাজস্ব কর্মকর্তাকে আটক না করায় প্রশ্ন উঠেছে।

    দুদকের যশোর উপ-পরিচালক সালাউদ্দীন আহমেদ বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, কাস্টমস হাউসে নিয়মিত ঘুষের লেনদেন হচ্ছে। অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা উদ্ধার ও হাসিবুর নামে একজনকে আটক করা হয়। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    অভিযানের সময় সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে স্থানীয় সংবাদকর্মীরা বেনাপোলে দুদকের গাড়ি অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে যশোরে নিরাপদে পৌঁছে দেয়।

    স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ‘বেনাপোল কাস্টমসে দীর্ঘদিন ধরে ঘুষের রমরমা চলছে। দুদকের অভিযান প্রশংসনীয় হলেও মূল অভিযুক্ত কর্মকর্তাকে আটক না করায় হতাশা তৈরি হয়েছে।’

    বেনাপোল কাস্টমস হাউস দেশের সবচেয়ে বড় স্থলবন্দর, যেখানে প্রতিদিন কোটি টাকার পণ্য আমদানি-রপ্তানি হয়। দুর্নীতির অভিযোগে এই বন্দরটি প্রায়ই আলোচনায় আসে। স্থানীয়ভাবে “এনজিও” নামে পরিচিত কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে কর্মকর্তাদের হয়ে ঘুষ আদায় করে আসছিলেন। নতুন কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন দায়িত্ব নেওয়ার পর ১৪০ জন এনজিওকে হাউস থেকে সরিয়ে দিলেও তারা বাইরে থেকে ঘুষ সংগ্রহ চালিয়ে যাচ্ছিলেন।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleস্বর্ণের দামে রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ টাকা, দাম বাড়ে কেন?
    Next Article হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেলো আরও ৪৮ এজেন্সি

    Related Posts

    বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আ. লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    আগস্ট ৩, ২০২৬

    শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৭

    আগস্ট ৩, ২০২৬

    গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আ. লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৭

    গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল

    আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬