Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করবেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করবেন ট্রাম্প

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৫, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিবিসির একটি তথ্যচিত্রে তার বক্তব্য ‘ভুলভাবে সম্পাদনা’ করায় ব্রিটিশ গণমাধ্যমটির বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ বিলিয়ন ডলারের (৫০০ কোটি ডলার) ক্ষতিপূরণ মামলা করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) প্রেসিডেন্টের বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খবর—এএফপি।

    ট্রাম্প বলেন, বিবিসি তাদের ভুলের বিষয়টি স্বীকার করলেও ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাই তিনি আগামী সপ্তাহেই তাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন। তার দাবি, ‘তারা প্রতারণা স্বীকার করেছে।’

    গত সোমবার ট্রাম্পের আইনজীবী বিবিসিকে চিঠি পাঠিয়ে অভিযোগ তোলেন যে, ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গা নিয়ে তৈরি তথ্যচিত্রে ট্রাম্পের ভাবমূর্তি ইচ্ছাকৃতভাবে ক্ষুণ্ন করা হয়েছে। চিঠিতে বিবিসিকে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ প্রদানের জন্য শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।

    বিবিসি গত বছর প্রচারিত উক্ত তথ্যচিত্রের জন্য সোমবার আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে। তারা স্বীকার করে যে ভিডিওটি এমনভাবে সম্পাদিত হয়েছিল, যাতে মনে হতে পারে ট্রাম্প দাঙ্গার আগে সমর্থকদের ‘সহিংস হতে’ আহ্বান জানিয়েছিলেন। এ বিতর্কের জেরে বিবিসির মহাপরিচালক এবং শীর্ষ সংবাদ নির্বাহী এরই মধ্যে পদত্যাগ করেছেন।

    তবে বিবিসি জানিয়েছে, মানহানির অভিযোগের কোনো ভিত্তি নেই। করপোরেশনের চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে পাঠানো এক চিঠিতে ট্রাম্পকে দুঃখপ্রকাশ করলেও ক্ষতিপূরণের দাবি মানতে অপারগতা প্রকাশ করেন।

    ট্রাম্প বলেছেন, তিনি এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে কথা বলবেন। যদিও স্টারমার গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে তার অবস্থান আগেই জানিয়েছেন। ট্রাম্পের ভাষায়, ‘যুক্তরাজ্যের মানুষ ক্ষুব্ধ। কল্পনা করতে পারেন, বিবিসি ভুয়া খবর প্রচার করছে?’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঢাকায় জনবল নেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
    Next Article বিচারকের ছেলে হত্যাকাণ্ড: আরএমপি কমিশনারকে আদালতে তলব

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ

    মার্চ ১৭, ২০২৬

    মার্কিন নাগরিকদের অবিলম্বে সৌদি আরব ত্যাগের নির্দেশ

    মার্চ ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫