Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    মার্চ ১৮, ২০২৬

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিনিয়োগকারীর পুঁজি কমলেও বাড়ছে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ
    Uncategorized

    বিনিয়োগকারীর পুঁজি কমলেও বাড়ছে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ

    By ম্যাংগো টিভিনভেম্বর ১০, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দীর্ঘদিন ধরে মন্দাভাব কাটছে না দেশের শেয়ারবাজারে। প্রতিদিনই পুঁজি হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। এর প্রভাবে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বেশিরভাগ শেয়ারে ব্যক্তি বিনিয়োগকারীর উপস্থিতি কমেছে, তবে বিপরীতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত অক্টোবর শেষে প্রকাশিত ১৪০টি কোম্পানির মধ্যে ৭৩টিরই প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ বেড়েছে, যা বাজারে স্থিতিশীলতা আনতে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্টরা।

    অক্টোবর শেষে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ সবচেয়ে বেশি বেড়েছে—আগস্টে ১৮.৬৬ শতাংশ থেকে অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে। এছাড়া মেঘনা ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, এনসিসি ব্যাংক, এমজেএল বাংলাদেশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, রানার অটোমোবাইলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ম্যারিকো, গ্রামীণফোন, ওয়ালটন, বাটা সু, বার্জার পেইন্টস, ডাচ-বাংলা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও সামিট পাওয়ারসহ আরও বেশ কিছু কোম্পানিতে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ বেড়েছে।

    বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রবি আজিয়াটা, বেক্সিমকো, তিতাস গ্যাস, ব্যাংক এশিয়া, ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক, ন্যাশনাল পলিমার, প্রগতি ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা ও হাইডেলবার্গ মেটারিয়ালসসহ ৫৫টি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে।

    অপরিবর্তিত রয়েছে যেসব কোম্পানিতে;
    বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইসিবি, পাওয়ার গ্রিড, প্রিমিয়ার লিজিং, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজ্যুমার কেয়ারসহ ১২টি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণের হার অপরিবর্তিত রয়েছে।

    বাজার বিশেষজ্ঞদের মতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি বাজারে আস্থা ফিরিয়ে আনতে ভূমিকা রাখে। তারা মনে করছেন, দীর্ঘমেয়াদে এই বিনিয়োগ প্রবণতা বজায় থাকলে বাজারের মৌলিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএকনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
    Next Article ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা, বাগেরহাটে চার আসন বহাল রাখার নির্দেশ

    Related Posts

    মশার উপদ্রব দমনে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

    মার্চ ৩, ২০২৬

    পণ্য বাণিজ্যে ঘাটতি ১৮.৩৪% বেড়ে ১১.৫৫ বিলিয়ন ডলার

    ফেব্রুয়ারি ২১, ২০২৬

    সমঝোতায় নেওয়া অর্থ চাঁদা নয়, জোর করলে তবেই চাঁদা: সেতুমন্ত্রী

    ফেব্রুয়ারি ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫