Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    আগস্ট ৪, ২০২৬

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    আগস্ট ৪, ২০২৬

    ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করল ইরান

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বাংলাদেশে প্রথমবার ‘অ্যামেক্স মেম্বার উইক’ উদযাপন করবে সিটি ব্যাংক
    অন্যান্য

    বাংলাদেশে প্রথমবার ‘অ্যামেক্স মেম্বার উইক’ উদযাপন করবে সিটি ব্যাংক

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ৩০, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপন করতে যাচ্ছে ‘অ্যামেক্স মেম্বার উইক’। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এই বিশেষ আয়োজনের মাধ্যমে সিটি ব্যাংক দেশের আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) কার্ডধারীদের জন্য দিচ্ছে নানা সুবিধা, অফার ও এক্সক্লুসিভ প্রমোশন।

    আমেরিকান এক্সপ্রেসের সঙ্গে দীর্ঘ ও সফল অংশীদারিত্বের অংশ হিসেবে এই আয়োজনের মাধ্যমে সিটি ব্যাংক কার্ডধারীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং তাদের দৈনন্দিন কেনাকাটা ও পেমেন্ট অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তুলতে চায়।

    পুরো সপ্তাহজুড়ে দেশের জনপ্রিয় শপিং, ডাইনিং, ইলেকট্রনিকস, এন্টারটেইনমেন্ট, জুয়েলারি, বিউটি স্যালন ও ফার্নিচার ক্যাটাগরিতে কেনাকাটায় অ্যামেক্স কার্ডধারীরা পাবেন ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা (শর্ত প্রযোজ্য)। এই অফার দেশের সব প্রধান শহরে কার্যকর থাকবে।

    এছাড়া, অ্যামেক্স কার্ড ব্যবহার করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ওয়ালেটে অর্থ যোগ করলে কার্ডধারীরা পাবেন বোনাস মেম্বারশিপ রিওয়ার্ড পয়েন্ট এবং বিশেষ ক্যাশব্যাক সুবিধা। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    ‘অ্যামেক্স মেম্বার উইক’-এর অংশ হিসেবে ব্যাংকটি চালু করছে ‘মার্চেন্ট ইনসেনটিভ প্রোগ্রাম’, যেখানে মোটরবাইক, ইলেকট্রনিকস ও মোবাইল ফোন ক্যাটাগরির সেরা পারফর্মিং মার্চেন্টদের বিশেষ স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হবে।

    সিটি ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এই উদ্যোগের মাধ্যমে ব্যাংক পুনরায় প্রমাণ করছে তাদের অঙ্গীকার—দেশের কার্ড ব্যবসায় নেতৃত্ব বজায় রেখে গ্রাহকদের জন্য বিশ্বমানের পেমেন্ট সলিউশন, অতুলনীয় সুবিধা ও অনন্য অভিজ্ঞতা প্রদান করা।’

    উল্লেখ্য, সিটি ব্যাংক বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস ব্র্যান্ডের একমাত্র লাইসেন্সধারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এবং দেশের কার্ড ব্যবসায় শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ
    Next Article বাংলাদেশে আসুসের নতুন এক্সপার্ট সিরিজের ডিভাইস উন্মোচন

    Related Posts

    ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে কর ছাড়

    আগস্ট ৩, ২০২৬

    এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল

    আগস্ট ২, ২০২৬

    চার ব্যাংকের অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ, বেড়েছে দুই ব্যাংকের ইপিএস

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করল ইরান

    যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬