Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
    বিজ্ঞান ও প্রযুক্তি

    বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    টিকটক সম্প্রতি ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস
    এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। ২০২৫ সালের এপ্রিল থেকে জুন মাসের
    তথ্য এখানে তুলে ধরা হয়েছে। টিকটক ইউজারদের জন্য নিরাপদ ডিজিটাল
    প্ল্যাটফর্ম তৈরি করতে টিকটকের উদ্যোগগুলো সম্পর্কে এই রিপোর্টটিতে
    উল্লেখ করা হয়েছে। এছাড়া, কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘন করে এমন কনটেন্ট
    সক্রিয়ভাবে শনাক্তকরণের তথ্য প্রতিবেদনটিতে উঠে আসে।

    ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে মোট ১ কোটি ৬২ লাখ ৪৫
    হাজার ৫৯৩টি ভিডিও সরানো হয়েছে। বাংলাদেশে সক্রিয়ভাবে ভিডিও সরিয়ে
    নেয়ার হার ৯৯.৭ শতাংশ, এবং এর মধ্যে ৯৭.৫ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে
    সরানো হয়েছে।

    বিশ্বজুড়ে এবার টিকটক মোট ১৮ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ২২৮টি ভিডিও
    সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৭ শতাংশ।
    এর মধ্যে ১৬ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ২৪১টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত
    এবং অপসারণ করা হয়েছে। অন্যদিকে, যাচাই করার পর ৭৪ লাখ ৫৭ হাজার ৩০৯টি
    ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে রাখা হয়েছে। এছাড়া, ৯৯.১ শতাংশ ভিডিও আগে
    থেকেই চিহ্নিত করে সরানো হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যেই ৯৪.৪ শতাংশ ভিডিও
    সরিয়ে ফেলা হয়েছে। এই প্রান্তিকে টিকটক ৭ কোটি ৬৯ লক্ষ ৯১ হাজার ৬৬০টি
    ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে। এছাড়া, ১৩ বছরের কম বয়সী ইউজার হিসেবে
    শনাক্ত করে অতিরিক্ত ২ কোটি ৫৯ লক্ষ ৪ হাজার ৭০৮টি অ্যাকাউন্ট সরানো
    হয়েছে।

    সরিয়ে ফেলা ভিডিওগুলোর মধ্যে ৩০.৬ শতাংশ ভিডিও সরানো হয়েছে সংবেদনশীল
    বিষয়বস্তু থাকার কারণে যেটি কিনা টিকটকের কনটেন্ট পলিসি লঙ্ঘন করে।
    এছাড়া, নিরাপত্তার নীতিমালা লঙ্ঘনের কারণে ১৪ শতাংশ, এবং গোপনীয়তা ও
    সুরক্ষা নির্দেশনা ভঙ্গের কারণে ৬.১ শতাংশ ভিডিও সরানো হয়েছে। ৪৫ শতাংশ
    ভিডিওকে ভুল তথ্য এবং ২৩.৮ শতাংশ ভিডিওকে এডিট করা বা এআই‑জেনারেটেড
    কনটেন্ট হিসেবে চিহ্নিত করে সরানো হয়েছে।

    টিকটক নিয়মিতভাবে এই কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ
    করে আসছে যেখানে টিকটকের কনটেন্ট ও অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের স্বচ্ছতা
    সম্পর্কিত তথ্য থাকে। টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টারে ২০২৫ সালের
    দ্বিতীয় প্রান্তিক এর এই রিপোর্ট, টিকটকের কনটেন্ট নীতিমালা, টুলস এবং
    পলিসি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। তথ্যগুলো বাংলা and ইংরেজি দুটি
    ভাষাতেই রয়েছে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে সরকার
    Next Article গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাতে হবে: মির্জা ফখরুল

    Related Posts

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫