Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছাগলকাণ্ডের সেই মতিউরের দুর্নীতি মামলায় বিচার শুরু

    আগস্ট ৩, ২০২৬

    পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    আগস্ট ৩, ২০২৬

    সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির কঠোর নির্দেশনা

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘ফেব্রুয়ারির নির্বাচনে উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার’
    জাতীয়

    ‘ফেব্রুয়ারির নির্বাচনে উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার’

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ২২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবের আবহে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ে তার কার্যালয়ে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লটজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

    বৈঠকে প্রধান উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে তার দায়িত্বকাল দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করবে বলে আমি বিশ্বাস করি।

    আলোচনায় রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশের জনগণ এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি অংশ নিচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক একটি দিক।

    জার্মান রাষ্ট্রদূত সরকারের সংস্কারধর্মী পদক্ষেপ, বিশেষ করে জুলাই জাতীয় সনদ-এর প্রশংসা করে বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের উদ্যোগ প্রশংসনীয়; এই সংলাপ নির্বাচনের পরও বজায় থাকা উচিত।’

    প্রধান উপদেষ্টা জানান, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে বড় রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনতে সক্ষম হয়েছে সরকার। ‘এটি দেশের রাজনীতিতে ঐক্য ও পরিবর্তনের নতুন অধ্যায় তৈরি করেছে,’ উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার চেষ্টা করছে যেন ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।’

    বৈঠকে উভয়পক্ষ দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শিক্ষাক্ষেত্রে বিনিময়, এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় জার্মানির সহায়তা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন।

    প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘জার্মানি ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। নতুন রাষ্ট্রদূতের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে বলে আমরা আশা করছি।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহাসিনা মামলার রায়ের দিন নির্ধারণ হতে পারে বৃহস্পতিবার
    Next Article প্রশাসনে দলীয় লোকজন থেকে গেলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: রিজভী

    Related Posts

    পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    আগস্ট ৩, ২০২৬

    সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির কঠোর নির্দেশনা

    আগস্ট ৩, ২০২৬

    তিস্তা-দুধকুমার অববাহিকায় বন্যার শঙ্কা, ঝুঁকিতে ৫ জেলা

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ছাগলকাণ্ডের সেই মতিউরের দুর্নীতি মামলায় বিচার শুরু

    পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাউশির কঠোর নির্দেশনা

    নওগাঁয় যুবদল নেতার হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার দম্পতি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬