Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ডা. এজেডএম জাহিদ

    জুন ১৮, ২০২৬

    উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল কলম্বিয়া

    জুন ১৮, ২০২৬

    ট্রাম্প-পেজেশকিয়ানের ঐতিহাসিক চুক্তি, মধ্যপ্রাচ্যে শান্তির আশায় বিশ্ব

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু
    Uncategorized

    ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৬, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

    নিহতের নাম আবুল কালাম আজাদ (৪০)। তিনি শরীয়তপুরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা দিয়ে হাঁটার সময় ওপর থেকে ভারী একটি বস্তু পড়ে তার মাথায় লাগে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

    তেজগাঁও থানার ডিউটি অফিসার এএসআই মো. হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একই তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান।

    মেট্রোরেল চলাচলের সময় পিলারের কম্পন নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় বিয়ারিং প্যাড। প্রতিটির ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। উড়ালপথের পিলারের সঙ্গে এসব প্যাড স্থাপন করা থাকে।

    এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর একই ধরনের একটি বেয়ারিং প্যাড খুলে পড়ায় আগারগাঁও থেকে মতিঝিল অংশে ১১ ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশীত বৃদ্ধিতে গাজায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা
    Next Article রয়েল সিকিউরিটিজ এক্সচেঞ্জ অব ভুটান লিমিটেডের প্রতিনিধিদলের ডিএসই পরিদর্শন

    Related Posts

    ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে রাজধানীতে ২১১৪ মামলা

    জুন ১৭, ২০২৬

    পরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকে উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা

    এপ্রিল ২৯, ২০২৬

    সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

    এপ্রিল ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ডা. এজেডএম জাহিদ

    উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল কলম্বিয়া

    ট্রাম্প-পেজেশকিয়ানের ঐতিহাসিক চুক্তি, মধ্যপ্রাচ্যে শান্তির আশায় বিশ্ব

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬