Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » প্রধান উপদেষ্টার সঙ্গে প্যারিসের মেয়রের বৈঠক, আলোচনায় যেসব বিষয়
    জাতীয়

    প্রধান উপদেষ্টার সঙ্গে প্যারিসের মেয়রের বৈঠক, আলোচনায় যেসব বিষয়

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৪, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্যারিসের মেয়র অ্যান ইদালগো। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টার হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে তারা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, খেলাধুলা ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। বিষয়টি প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেইজে জানানো হয়েছে।

    অধ্যাপক ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে। এই নির্বাচন দেশের গণতন্ত্রের ভিত্তি স্থাপন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    দুই নেতা রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার জন্য জরুরি ভিত্তিতে তহবিল বৃদ্ধির ওপর জোর দেন। মেয়র ইদালগো বিশ্বব্যাপী শরণার্থী শিবিরগুলোতে উন্নত জীবনযাত্রার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন, রোহিঙ্গারা একদিন নিরাপদে নিজভূমি মিয়ানমারে ফিরতে পারবে।

    অধ্যাপক ইউনূস জানান, আগামী সপ্তাহে জাতিসংঘ রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে।

    এছাড়া তিনি ভবিষ্যতের সকল অলিম্পিককে কার্বন নিরপেক্ষ করার ওপর গুরুত্বারোপ করেন। মেয়র ইদালগো এসময় ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘আমি আপনার নেতৃত্বের প্রশংসা করি। আপনি চমৎকার কাজ করেছেন।’

    বৈঠকে প্রধান উপদেষ্টা মেয়র ইদালগোকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এসময় সরকারের এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি/ আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএশিয়া কাপ: ১২ বল হাতে রেখেই ৫ উইকেটে পাকিস্তানের দারুণ জয়
    Next Article টেকনো ড্রাগস চালু করলো দেশের প্রথম সিঙ্গেল রড ইমপ্ল্যান্ট উৎপাদন

    Related Posts

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫