Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম : শেখ হাসিনাসহ ২৩ জনের রায় ২৭ নভেম্বর
    জাতীয়

    পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম : শেখ হাসিনাসহ ২৩ জনের রায় ২৭ নভেম্বর

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে রায়ের দিন আগামী ২৭ নভেম্বর ধার্য করেছেন আদালত।

    রোববার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ নির্ধারণ করেন।

    মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি-রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম-এর পক্ষে অ্যাডভোকেট শাহীনুর রহমান যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে খালাস চান।

    অন্য আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হয়নি।

    দুদকের পক্ষে প্রসিকিউটর খান মো. মাইনুল হাসান লিপন আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করে শেখ হাসিনাসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি (যাবজ্জীবন) প্রত্যাশা করেন।

    দুর্নীতি দমন কমিশন (দুদক) পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত জানুয়ারিতে মোট ছয়টি মামলা করে। এসব মামলায় শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ২৩ জনকে আসামি করা হয়।

    এ ছাড়া জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব, অতিরিক্ত সচিব, রাজউকের সাবেক চেয়ারম্যান, বিভিন্ন সদস্য ও কর্মকর্তাসহ সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনও অভিযোগপত্রভুক্ত।

    তিন মামলার বিচার শেষে আদালত এখন রায় ঘোষণার অপেক্ষায় আছে। আগামী ২৭ নভেম্বর রায় ঘোষণা করা হবে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleচকবাজার থানায় ওয়াশরুম থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    Next Article ঢাবির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় চারদিনের জন্য বন্ধ ঘোষনা

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬