Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পুলিশের ওপর হামলা প্রতিহত করতে জনগণই যথেষ্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয়

    পুলিশের ওপর হামলা প্রতিহত করতে জনগণই যথেষ্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের বিভিন্ন এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা প্রতিহত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জনগণ, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, পুলিশের ওপর জনগণের হামলার সংখ্যা আগের তুলনায় অনেকটা কমেছে। তবে সম্প্রতি নরসিংদীতে একটি ঘটনা ঘটেছে। আপনারা যেভাবে প্রচার করছেন, যদি এভাবেই প্রচার চালান তবে আমাদের জন্য ভালো হবে। জনগণ যখন দেখবে কাজগুলো ভালো হচ্ছে না, তখন তারাই এসব ঘটনা প্রতিহত করতে যথেষ্ট।

    বুধবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের সদর দফতরে ডিএমপির ২০টি পিকআপ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    উপদেষ্টা বলেন, পুলিশের যানবাহন ও আবাসন সংকট রয়েছে। তবে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার প্রচেষ্টায় সরকারি উদ্যোগে ২০টি পিকআপ ভ্যান দেওয়া সম্ভব হয়েছে। ডিএমপির ৫০টির মধ্যে ২৫টি থানার ভাড়া চলছে এবং ধাপে ধাপে নতুন থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

    তিনি বললেন, ‘ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক ঝটিকা মিছিলে গ্রেপ্তার ২৪৪ জনের পর মিছিলের সংখ্যা কমেছে। গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা থাকলে এ সংখ্যা আরও হ্রাস পাবে। নির্বাচন ঘনিয়ে এলে অপরাধও কমবে।’

    জাতীয় নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সবচেয়ে বড় অংশীদার হলো জনগণ। জনগণ সচেতন ও নির্বাচনমুখী হলে নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি সম্ভব হবে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleস্বনির্ভর হতে হবে, এর বাইরে কোনো কথা নাই : প্রধান উপদেষ্টা
    Next Article ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬