Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পুঁজিবাজারে ১০ বছর মেয়াদি নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
    বিজনেস

    পুঁজিবাজারে ১০ বছর মেয়াদি নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৪, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের পুঁজিবাজারে ১০ বছর মেয়াদি নতুন একটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইস্যুকৃত এই বন্ডের মাধ্যমে সরকার ২ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করেছে। সোমবার (১০ নভেম্বর) থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বন্ডটির লেনদেন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

    ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন বন্ডটির নাম ‘১০ওয়াই বিজিটিবি ১৯/১১/২০৩৫’। এর লেনদেন কোড ‘টিবি১০ওয়াই১১৩৫’। ডিএসইতে স্ক্রিপ্ট কোড ‘৮৮৫৪৭’ এবং সিএসইতে ট্রেডিং আইডি ‘৫০৩১৩’ নির্ধারণ করা হয়েছে।

    বন্ডটি উভয় পুঁজিবাজারের ডেবট বোর্ডের অধীনে ‘এ’ ক্যাটাগরির সিকিউরিটিজ হিসেবে লেনদেন হবে। এর কুপন রেট ১০.৩৯ শতাংশ, যা বছরে দুই দফায় বিনিয়োগকারীদের প্রদান করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের লেনদেন শুরুর মূল্য নির্ধারণ করা হয়েছে ১০১ টাকা ৪৫ পয়সা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। প্রতি লটে রয়েছে ১ হাজার ইউনিট।

    বাংলাদেশ ব্যাংক মোট ২৫ কোটি ইউনিট ইস্যুর মাধ্যমে সরকারের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করেছে।

    এর আগে ১০ নভেম্বর ২ বছর মেয়াদি আরেকটি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়, যার মাধ্যমে ৪ হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়।

    নতুন এই ১০ বছর মেয়াদি বন্ডকে কেন্দ্র করে বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘমেয়াদি সরকারি সিকিউরিটিজের লেনদেন বৃদ্ধি বিনিয়োগকারীদের জন্য স্থিতিশীল ও নিরাপদ বিনিয়োগের সুযোগ আরও বিস্তৃত করবে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleই-পারিবারিক আদালতের কার্যক্রম শুরু, বিচারসেবা হবে আরও সহজ ও দ্রুত
    Next Article আইন বদলালেই সমাধান নয়, মানসিকতার পরিবর্তন দরকার: অ্যাটর্নি জেনারেল

    Related Posts

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫