Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পুঁজিবাজারে মন্দা: সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমলো ১৭ হাজার কোটি টাকা
    বাজারদর

    পুঁজিবাজারে মন্দা: সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমলো ১৭ হাজার কোটি টাকা

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১৭, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৬ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এতে সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৮৪১ কোটি টাকা।

    পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ২.৪৯ শতাংশ। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ২৮৫ কোটি টাকা। আগের সপ্তাহে এই অঙ্ক ছিল ৭ লাখ ১৭ হাজার ১২৬ কোটি টাকা।

    সূচকের দিক থেকেও পুরো সপ্তাহজুড়ে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬৪.৩০ পয়েন্ট বা ৩.১১ শতাংশ, ডিএসই-৩০ কমেছে ৬৫.১২ পয়েন্ট বা ৩.২০ শতাংশ, আর ডিএসইএস সূচক কমেছে ৪৭.৯৮ পয়েন্ট বা ৩.২৩ শতাংশ।

    লেনদেনের পরিমাণেও বড় ধস দেখা গেছে। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬১১ কোটি ১১ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৩ হাজার ২৮৫ কোটি ৬৩ লাখ টাকার তুলনায় ৬৭৪ কোটি ৫২ লাখ টাকা কম।

    প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন কমেছে ১৩৪ কোটি ৯০ লাখ টাকা বা ২০.৫৩ শতাংশ। চলতি সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫২২ কোটি ২২ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৬৫৭ কোটি ১২ লাখ টাকার তুলনায় কম।

    সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৬টির দাম বেড়েছে, ৩২৬টির কমেছে, এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজুলাই সনদে সই করল যে ২৫ দল, বিরত থাকলো ৫ রাজনৈতিক দল
    Next Article অনলাইন শিক্ষার ব্যবহার বেড়েছে বহুগুণ, জানুন জনপ্রিয় ৭ শিক্ষাবিষয়ক প্ল্যাটফর্ম সম্পর্কে

    Related Posts

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬

    সূচক বাড়লেও কমেছে লেনদেন, সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে

    মার্চ ১৪, ২০২৬

    এপিআই সংযোগে নিজস্ব ওএমএস চালুতে আরও ১১ ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিল ডিএসই

    মার্চ ১২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫