Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পান্থকুঞ্জ পার্ক-হাতিরঝিল অংশে এলিভেটেডের নির্মাণকাজ থেকে বিরত থাকতে নির্দেশ
    অডিও ফিচার

    পান্থকুঞ্জ পার্ক-হাতিরঝিল অংশে এলিভেটেডের নির্মাণকাজ থেকে বিরত থাকতে নির্দেশ

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ১৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর সার্ক ফোয়ারা মোড় সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল জলাধারের উন্মুক্ত স্থানে যেকোনো ধরনের নির্মাণকাজ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

     

    একইসঙ্গে পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিলে বিনোদন ও অন্য উদ্দেশ্যে জনসাধারণের প্রবেশাধিকারে হস্তক্ষেপ না করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

    আদালতে উপস্থিত ছিলেন রিট আবেদনকারীদের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।

    আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আজকের এ আদেশের ফলে হাতিরঝিলের যে অংশে কাজ চলছিল বা চেষ্টা করছিল, সে অংশে এবং পান্থকুঞ্জে কোনো প্রকার নির্মাণকাজ চলবে না।

    তবে রাষ্ট্রপক্ষ এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার কথা জানিয়েছেন।

    সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের এফডিসি (চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) থেকে পলাশী পর্যন্ত সম্প্রসারণে ওই পার্ক ও জলাধারের উন্মুক্তস্থানে নির্মাণের বৈধতা নিয়ে ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের’ সমন্বয়ক আমিরুল রাজিবসহ ৯ বিশিষ্ট নাগরিক মঙ্গলবার রিটটি করেন।

    অন্য আবেদনকারীরা হলেন অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক সামিনা লুৎফা, লেখক ও গবেষক পাভেল পার্থ, অধ্যাপক আদিল মোহাম্মাদ খান, আইনজীবী সৈয়দ মাহবুবুল আলম, লেখক ও গবেষক ফিরোজ আহমেদ ও গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক নাঈম উল হাসান।

    রুলে সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে এফডিসি (চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) থেকে পলাশী পর্যন্ত সম্প্রসারণে পান্থকুঞ্জ ও হাতিরঝিল এলাকার ভেতরে নির্মাণকাজ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

    এফডিসি থেকে পলাশী পর্যন্ত সম্প্রসারণকাজ অন্য কোনো উপযুক্ত স্থানে স্থানান্তর করতে এবং মগবাজার থেকে এফডিসি পর্যন্ত হাতিরঝিল জলাধার পুনরুদ্ধারে কেন নির্দেশ  দেওয়া হবে না, সে বিষয়েও রুলে জানতে চাওয়া হয়েছে।

    সড়ক পরিবহন ও সেতু সচিব, সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক ও সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

    ইএস/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleস্বাস্থ্যখাতের দুর্নীতির হোতা সেই মিঠু কারাগারে
    Next Article বাগছাসের মুখ্য সংগঠক হাসিবুলের পদত্যাগ

    Related Posts

    অনলাইন, হটলাইন ও এসএমএসে ঘরে বসে ভোটার নম্বর যাচাই করুন

    ফেব্রুয়ারি ১১, ২০২৬

    গ্যাসের বিকল্প বৈদ্যুতিক চুলা: ইন্ডাকশন ও ইনফ্রারেডের পার্থক্য কী

    জানুয়ারি ১৩, ২০২৬

    ইউগ্রিনের অফিসিয়াল চ্যানেল ডিস্ট্রিবিউটর ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড

    ডিসেম্বর ১৬, ২০২৫
    Demo
    আরও দেখুন

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫