Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদের তৃতীয় দিনেও ভ্রমণ ও গ্রামমুখী মানুষ ঢাকা ছাড়ছে

    মার্চ ২৩, ২০২৬

    ভিনিসিয়ুসের জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

    মার্চ ২৩, ২০২৬

    ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ৩

    মার্চ ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, March 23
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পরিবেশবান্ধব উদ্যোগে আড়ংয়ের নতুন নীতি, নেটিজেনদের মধ্যে বিতর্ক
    অন্যান্য

    পরিবেশবান্ধব উদ্যোগে আড়ংয়ের নতুন নীতি, নেটিজেনদের মধ্যে বিতর্ক

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আড়ং এবার বিনা মূল্যে শপিং ব্যাগ দিচ্ছে না। পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং একবার ব্যবহারযোগ্য প্যাকেজিং কমানোর উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে নতুন নীতি কার্যকর করেছে। এখন থেকে কাগজের ব্যাগের জন্য গ্রাহকদের একটি নির্দিষ্ট মূল্য পরিশোধ করতে হবে অথবা নিজের ব্যাগ সঙ্গে আনতে হবে।

    নতুন এই নীতিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, তবে অনেকে এই পদক্ষেপকে পরিবেশবান্ধব বলে প্রশংসা করেছেন।

    মো. কামরুল ইসলাম লিখেছেন, ‘দশ টাকার কাঁচা মরিচ কিনলে দোকানি একটি পলিথিন দেয়, অথচ আড়ংয়ে পঞ্চাশ হাজার টাকার জিনিস কিনলেও কাগজের ব্যাগ ক্রেতাকে কিনতে হবে।’

    অন্য একজন, জার্নি উইথ শামস বলেন, ‘ব্যাগের দাম বেশি এবং মানও ভালো নয়। বিকল্প কোনো ব্যাগের ব্যবস্থা থাকলে সমর্থন করতাম, কিন্তু এ পদ্ধতি গ্রহণযোগ্য নয়।’

    ইয়াসমিন ঝর্ণা মন্তব্য করেছেন, ‘বিদেশে আমরা ব্যাগের জন্য টাকা দিই, সেখানে কোনো অভিযোগ নেই। দেশে এ পদক্ষেপ নিলে কেন অভিযোগ হচ্ছে তা বুঝতে পারছি না।’

    কাজী তৌহিদুর রহমান পনির জানান, ‘উন্নত দেশগুলোতে বহু বছর ধরেই কেনাকাটার ব্যাগ আলাদাভাবে কিনতে হয়। এর মূল উদ্দেশ্য হলো মানুষকে ব্যাগ পুনঃব্যবহারের প্রতি উৎসাহিত করা, যাতে প্লাস্টিক ও কাগজের অপচয় কমে এবং পরিবেশ সুরক্ষিত থাকে। ফ্রি ব্যাগ পেলে মানুষ একবার ব্যবহার করেই ফেলে দেয়, কিন্তু নিজের টাকা দিয়ে কিনলে পুনঃব্যবহার হবে।’

    পনির আরও বলেন, ‘দেশে নতুন কোনো পরিবর্তন সহজে গ্রহণ করা হয় না। কিন্তু বিদেশে একই নিয়ম থাকলেও কেউ অভিযোগ করেন না। তাই পরিবেশবান্ধব এই পদক্ষেপকে সমর্থন করা উচিত।’

    ম্যাংগোটিভি/আর এইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশেয়ারবাজারে সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা
    Next Article ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

    Related Posts

    ঈদের তৃতীয় দিনেও ভ্রমণ ও গ্রামমুখী মানুষ ঢাকা ছাড়ছে

    মার্চ ২৩, ২০২৬

    ভিনিসিয়ুসের জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

    মার্চ ২৩, ২০২৬

    ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ৩

    মার্চ ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদের তৃতীয় দিনেও ভ্রমণ ও গ্রামমুখী মানুষ ঢাকা ছাড়ছে

    ভিনিসিয়ুসের জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

    ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ৩

    সরবরাহে ঘাটতি, বিপাকে মালিকরা, যেকোনো সময় বন্ধ হতে পারে পেট্রোল পাম্প

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫