Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    জুন ১৮, ২০২৬

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    জুন ১৮, ২০২৬

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নির্বাচনে আইনশৃঙ্খলাবাহিনীর কেউ অবহেলা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয়

    নির্বাচনে আইনশৃঙ্খলাবাহিনীর কেউ অবহেলা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

    By ম্যাংগো টিভিনভেম্বর ৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সতর্ক করে বলেছেন, কোনো রাজনৈতিক দলকে অবৈধভাবে সহায়তা বা বিশেষ সুবিধা দিলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,‘আমরা ইতোমধ্যে একটি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি গঠন করেছি। নির্বাচনে যদি কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্য দায়িত্ব পালনে গাফিলতি বা অবহেলা করেন, কিংবা কোনো রাজনৈতিক দলকে অবৈধ সুবিধা দেন, তাহলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আগে এসব বিষয়ে সাধারণভাবে জিডি করা হতো, কিন্তু এবার তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে।’

    তিনি আরও বলেন, ‘পুলিশের প্রতি আমার নির্দেশনা স্পষ্ট—নির্বাচন হতে হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে। কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়, তাকে ছাড় দেওয়া হবে না, অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে।’

    বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘বিচারবহির্ভূত হত্যা বা অন্য কোনো ধরনের হত্যাকাণ্ড—সবই আইনের আওতায় আনা হবে। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে।’

    অবৈধ অস্ত্র প্রসঙ্গে তিনি জানান, ‘লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। রাউজানে একটি অপারেশনে কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। যত দ্রুত সম্ভব বাকি অস্ত্রগুলোও উদ্ধার করা হবে।’

    স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘সরকারের মূল লক্ষ্য নির্বাচনী পরিবেশে আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের ভোটাধিকার সুরক্ষা নিশ্চিত করা। এজন্য পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাংলাদেশে জলবায়ু তহবিলের অর্ধেকের বেশি লুটপাটে নষ্ট: টিআইবি প্রতিবেদন
    Next Article আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায়: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

    Related Posts

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    জুন ১৮, ২০২৬

    দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা

    জুন ১৮, ২০২৬

    বিছানায় পাওয়া মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

    জুন ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬