Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নির্বাচনকে ঘিরে ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টা
    জাতীয়

    নির্বাচনকে ঘিরে ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টা

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে ঘোষিত ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনার পরিকল্পনা পরিবর্তন করেছে সরকার। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সব ভোটকেন্দ্রের জন্য ক্যামেরা কেনা হচ্ছে না; কেবল ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই বডি অন ক্যামেরা ব্যবহার করা হবে।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, বাছাই করা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে স্বচ্ছতার সঙ্গে প্রয়োজন অনুযায়ী ক্যামেরা দেওয়া হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

    এ সময় অর্থ উপদেষ্টা জানান, আনসার সদস্যদের ব্যবহৃত অস্ত্রগুলোর বেশিরভাগই পুরোনো হয়ে যাওয়ায় নির্বাচনের আগে ১৭ হাজার নতুন শটগান কেনার সিদ্ধান্ত হয়েছে। নিরাপত্তা সরঞ্জাম হালনাগাদ করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।

    এছাড়া বৈঠকে চাহিদা বিবেচনায় এক কোটি ই-পাসপোর্টের বই কেনা এবং টিকার ঘাটতি মোকাবিলায় ইপিআই টিকা কেনার অনুমোদন দেওয়া হয়। রমজানের আগে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চাল ও গম আমদানির সিদ্ধান্তও জানিয়েছে অর্থনৈতিক উপদেষ্টা কমিটি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাংলালিংকের নতুন সিএমও কাজী মাহবুব হাসান
    Next Article সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬