Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বিছানায় পাওয়া মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

    জুন ১৮, ২০২৬

    দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ডা. এজেডএম জাহিদ

    জুন ১৮, ২০২৬

    উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল কলম্বিয়া

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নিরাপত্তা জোরদার: কোপাইলটে রিয়েল-টাইম থ্রেট অ্যানালিটিকস দেবে সফোস
    বিজ্ঞান ও প্রযুক্তি

    নিরাপত্তা জোরদার: কোপাইলটে রিয়েল-টাইম থ্রেট অ্যানালিটিকস দেবে সফোস

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৫, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস সম্প্রতি মাইক্রোসফটের সাথে যুক্ত হয়ে সাইবার হামলা প্রতিরোধে নতুন পরিষেবা চালু করেছে। এই পরিষেবায় সফোসের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স সিস্টেম ইন্টেলিক্সকে মাইক্রোসফটের সিকিউরিটি কোপাইলট এবং মাইক্রোসফট ৩৬৫ কোপাইলটের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ছোট ব্যবসা থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানগুলো সফোসের সাইবার থ্রেট ইন্টেলিজেন্স থেকে তথ্য পাবে এবং সাইবার হামলা আরও দ্রুত ও সহজে মোকাবিলা করতে পারবে।

    সফোস ইন্টেলিক্স এখন মাইক্রোসফট সিকিউরিটি কোপাইলটে সাইবার হামলা বিশ্লেষণ ও ব্যাখ্যার সুবিধা দেবে। সিকিউরিটি কোপাইলট হলো একটি এআই অ্যাসিস্ট্যান্ট, যা সিকিউরিটি অপারেশন সেন্টার ও আইটি টিমকে থ্রেট খুঁজে বের করতে সাহায্য করে। এটি মাইক্রোসফট ডিফেন্ডার, সেন্টিনেল, ইন্টিউন, এন্ট্রা ও পারভিউ-এর তথ্য একত্র করে। এর মাধ্যমে বিশ্লেষক এবং ব্যবহারকারীরা সহজ ভাষায় প্রশ্ন করে কোনো থ্রেট বা ঝুঁকি বিশ্লেষণ ও অনুসন্ধান করতে পারবে।

    বিশ্বের ৬ লাখেরও বেশি প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়ার অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্য এখানে ব্যবহার করেছে সফোস। এই প্রতিষ্ঠানগুলোর সাইবার সিকিউরিটি টিম প্রতি মুহূর্তে সুরক্ষা দেয়। তাই সব সময় তাদের কাছে সর্বশেষ সাইবার হুমকি-সংক্রান্ত তথ্য থাকা জরুরি। সফোস ইন্টেলিক্স মাইক্রোসফটের নতুন সিকিউরিটি স্টোরেও পাওয়া যাবে, যেখানে অন্যান্য সফটওয়্যার, সেবা ও এপিআই যুক্ত করা হয়।

    সফোস ইন্টেলিক্স এখন মাইক্রোসফট ৩৬৫ কোপাইলটের সঙ্গেও যুক্ত হয়েছে। টিমস বা মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট চ্যাট-এর মতো প্রতিদিনের মাইক্রোসফট টুলের মধ্যেই সহজে হুমকি-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।আইটি, ঝুঁকি-ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক গ্রাহকদের জন্য সফোস ইন্টেলিজেন্স যুক্ত মাইক্রোসফট ৩৬৫ পরিষেবায় যা থাকছে: সাধারণ ভাষায় প্রশ্ন করে সফোসের সাইবার তথ্য জানা যাবে। কোনো লিংক, ফাইল বা ওয়েবসাইট বিপজ্জনক কি না তা দ্রুত যাচাই করা যাবে। দৈনন্দিন কাজে সাইবার সচেতনতা বাড়াতে সহায়ক হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleকাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স
    Next Article হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

    Related Posts

    দেশীয় শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী

    জুন ১৬, ২০২৬

    অ্যামাজন-আলি এক্সপ্রেসে পণ্য বিক্রি করতে পারবে দেশি উদ্যোক্তারা

    জুন ১৬, ২০২৬

    ফিফা বিশ্বকাপের উন্মাদনায় লেনোভোর বিশেষ এডিশন ল্যাপটপ বাজারে

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বিছানায় পাওয়া মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

    দিমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ডা. এজেডএম জাহিদ

    উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল কলম্বিয়া

    ট্রাম্প-পেজেশকিয়ানের ঐতিহাসিক চুক্তি, মধ্যপ্রাচ্যে শান্তির আশায় বিশ্ব

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬