Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দেশে ডলার সংকট নেই, যত খুশি আমদানি করা যাবে: গভর্নর
    জাতীয়

    দেশে ডলার সংকট নেই, যত খুশি আমদানি করা যাবে: গভর্নর

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৯, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রমজানকে সামনে রেখে পণ্য আমদানি নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, দেশে এখন ডলার সংকট নেই; ব্যবসায়ীরা প্রয়োজন অনুযায়ী যত খুশি আমদানি করতে পারবেন।

    শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন–এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    গভর্নর বলেন,রমজানকে কেন্দ্র করে বাজারে কোনো শঙ্কা নেই। প্রয়োজনীয় সব পণ্যের আমদানি আগের তুলনায় বেড়েছে। অতীতে অর্থপাচারের কারণে আমদানির হিসাব উল্টো দেখানো হতো, এখন প্রকৃত তথ্য দৃশ্যমান। তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলার বিনিময় হার বাজারভিত্তিক করা হয়েছে এবং এতে কাঙ্ক্ষিত ফল মিলেছে। ‘ব্যাংকিং খাতে আমদানিতে এখন কোনো সমস্যা নেই। যার সমস্যা, সেটা তার নিজের।’-যোগ করেন গভর্নর।

    দেশের ব্যাংকিং খাতের সংকট নিয়ে গভর্নর আরও বলেন, আমরা ভেবেছিলাম ঋণখেলাপি হার ২০ শতাংশ হবে; কিন্তু এখন তা অকল্পনীয়ভাবে ৩৫ শতাংশে পৌঁছেছে। ধাপে ধাপে সব সমস্যা সমাধান করা হবে। তিনি জানান, বন্ড মার্কেট, স্টক মার্কেট ও ইন্স্যুরেন্স খাতের দুর্বলতা ব্যাংকগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবং এই আস্থাহীনতা থেকে বের হয়ে আসার ওপর তিনি জোর দেন।

    গভর্নর বলেন, বাজার স্থিতিশীলতার জন্য সরকারের নীতিগত পরিবর্তন প্রয়োজন।তিনি জানান, ডিপোজিট হার ৬ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত হয়েছে। সরকারি ব্যাংকগুলো থেকে সরকারের আমানত উত্তোলন কমলে ডিপোজিট আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

    অতীতে রাজনৈতিক প্রভাবের কারণেই ব্যাংক খাতে সংকট তৈরি হয়েছিল জানিয়ে গভর্নর বলেন,ভবিষ্যতে এ ধরনের হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে।

    এ সময় তিনি জানান, নয়টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান দ্রুত অবসায়নের প্রক্রিয়ায় রয়েছে।

    পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূত কার্যক্রম নিয়ে আহসান এইচ মনসুর বলেন, ‘সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাউল ইস্যুতে বিএনপি মহাসচিবকে ক্ষমা চাওয়ার আহ্বান হেফাজতে ইসলামের
    Next Article এআই ব্যবহারে দক্ষতা উন্নয়ন: বিআইজেএফ-গিগাবাইটের যৌথ কর্মশালা

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬