Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দল-মার্কা দেখে ভোট দেওয়ার সেই অবস্থা এখন নেই: সারজিস আলম
    রাজনীতি

    দল-মার্কা দেখে ভোট দেওয়ার সেই অবস্থা এখন নেই: সারজিস আলম

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিগত সময়ে ভোটের মাঠে রাজনৈতিক দল ও প্রতীকের প্রতি অন্ধ আস্থার যে সংস্কৃতি ছিল, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তা আর নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

    তিনি বলেন, ‘এখনো যারা পুরোনো রাজনৈতিক কালচারের উপর আস্থা রেখে মনে করছেন যে শুধু নির্বাচনের কয়েকদিন আগে আবারো মাঠে গিয়ে আপনারা জিতে আসবেন, যেটা আপনারা আগে করতে পেরেছিলেন। আপনাদের আমরা বলতে চাই যে, সময় থাকতে আপনারা মাঠে গিয়ে জনগণের কথা শুনুন। জনগণ কী বলে, সেটা বোঝার চেষ্টা করুন। কারণ আপনাদের অনেক স্থানীয় পর্যায়ে নেতাকর্মী হয়ত কোনো একটা জেলায় পাঁচজন-দশজন মিলে এমন কিছু কার্যক্রম সাধারণ মানুষকে হয়রানি ভোগান্তি শুরু করেছে, যে শত শত মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে, এগুলোকে পাশ কাটিয়ে আগামীর বাংলাদেশে নির্বাচনের কয়েকদিন আগে মাঠে গিয়ে ভোট পেয়ে জিতে আসার কোনো সম্ভাবনা নেই।’

    আজ রোববার (২৩ নভেম্বর) সকারে রাজধানীর শাহবাগের শহিদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, ‘আমরা আপনাদের আহ্বান করবো, আপনারা মাঠে যান এবং আমরা আমাদের জায়গা থেকে এনসিপির যারা নেতাকর্মী আছেন, তারা যেভাবে মাঠে যাচ্ছেন, কাজ করছেন আমরা আশাবাদী যে আগামীতে মাঠ পর্যায়ে বাংলাদেশের মানুষ আর কোনো দলের প্রতি অন্ধ থাকবে না।’

    সারজিস বলেন, ‘আমরা প্রত্যাশা করছি আগামীতে মানুষ বয়সের মধ্যে সীমাবদ্ধ থেকে, মার্কার মধ্যে সীমাবদ্ধ থেকে, পুরাতন দলের মধ্যে সীমাবদ্ধ থেকে কাউকে বিজয়ী করে আনবে না।’

    এনসিপির এ নেতা বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংগঠন টিমের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা আমাদের আহ্বায়ক কমিটি করার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরইমধ্যে উত্তরাঞ্চলের ৩২টি জেলার মধ্যে ২০টি জেলার আহ্বায়ক কমিটি হয়েছে। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড পর্যন্ত এনসিপির আহ্বায়ক কমিটি হবে।’

    তিনি বলেন, ‘আমরা মনে করি আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান ধরে রেখে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য এনসিপির সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে আমাদের এই কমিটি গঠনের প্রক্রিয়াটি চলছে।’

    ম্যাংগোটিভি/ আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগুমের মামলায় হাসিনার পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী হিসেবে পান্নার নাম ঘোষণা
    Next Article ক্ষমতায় গেলে ইমাম-খতিবদের স্থায়ী ভাতা দেওয়ার ঘোষণা বিএনপির

    Related Posts

    আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

    মার্চ ১৭, ২০২৬

    মাছ ধরতে জেলেদের আর কোনো ইজারা দিতে হবে না: প্রতিমন্ত্রী নূর

    মার্চ ১৭, ২০২৬

    সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস, আইসিইউতে চিকিৎসা চলছে

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫