Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল মাজার জিয়ারতে তারেক রহমান

    মে ২, ২০২৬

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    মে ২, ২০২৬

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    মে ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » থাইল্যান্ডের ব্যাংককে হঠাৎ রাস্তার মাঝে ১৬০ ফুট গভীর গর্ত সৃষ্টি
    আন্তর্জাতিক

    থাইল্যান্ডের ব্যাংককে হঠাৎ রাস্তার মাঝে ১৬০ ফুট গভীর গর্ত সৃষ্টি

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সামসেন রোডের একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে, ভাজিরা হাসপাতালের সামনে ১৬০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। যদিও এ ঘটনায় কেউ হতাহত হননি।

    স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে গর্তটি তৈরি হয়। প্রাথমিকভাবে গর্তটির প্রস্থ প্রায় ১০০ ফুট। গর্তের কারণে ভাজিরা এবং সাংঘি এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

    থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, গর্তের কারণে টানেল ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সংস্কার করতে অন্তত এক বছর সময় লাগতে পারে। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হবে।

    ম্যাস রেপিড ট্রানজিট কর্তৃপক্ষের অধীনে তদন্ত করা হবে কেন রাস্তার মধ্যে এত বড় গর্ত সৃষ্টি হলো। গর্তের কারণে পাঁচতলা বিশিষ্ট সামসেন থানা ঝুঁকিতে পড়েছে এবং থানার ভূগর্ভস্থ ফাউন্ডেশন পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ভাজিরা সরকারি হাসপাতালের বহির্বিভাগ বন্ধ রাখা হয়েছে এবং ৩,৫০০ রোগীকে আশপাশের ভবনে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হাসপাতালটির কাঠামো এখনও অক্ষত রয়েছে। আশপাশের বাসিন্দাদেরও সরিয়ে নেওয়া হয়েছে।

    মেট্রোপলিটন ইলেকট্রিসিটি অথরিটি জানিয়েছে, গর্তের মধ্যে দুটি বৈদ্যুতিক খুঁটি এবং পুলিশের একটি গাড়ি পড়ে গেছে। এছাড়া, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ব্যাংককের গভর্নর চাডচার্ট সিত্তিপুন্ত জানান, গর্তটি মূলত ভাজিরা হাসপাতাল রেলস্টেশনের ওপর তৈরি হয়েছে এবং এখানে পানি পাইপও ভেঙে গিয়েছে।

    প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে টানেলের গর্তগুলো দ্রুত মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে, মাটি পর্যবেক্ষণ চলছে এবং যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে সবচেয়ে বড় চিন্তার কারণ হচ্ছে বৃষ্টি; বৃষ্টি হলে গর্ত আরও বড় হওয়ার আশঙ্কা রয়েছে।

    সূত্র: ব্যাংকক পোস্ট

    ম্যাংগোটিভি/ আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleটঙ্গীতে গুদামে আগুনে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদারও মৃত্যু
    Next Article প্রযুক্তিখাতের ১০টি মেগাট্রেন্ড নিয়ে হুয়াওয়ের প্রতিবেদন প্রকাশ

    Related Posts

    বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল মাজার জিয়ারতে তারেক রহমান

    মে ২, ২০২৬

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    মে ২, ২০২৬

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    মে ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল মাজার জিয়ারতে তারেক রহমান

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫