Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    মার্চ ১৮, ২০২৬

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘তিন-চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে পরিষ্কার জানা যাবে’
    আইন ও বিচার

    ‘তিন-চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে পরিষ্কার জানা যাবে’

    By ম্যাংগো টিভিনভেম্বর ১১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আগামী তিন-চার দিনের মধ্যেই অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেন, সরকারের নেওয়া সিদ্ধান্ত সব রাজনৈতিক দল মেনে নেবে।

    মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে আইন সহায়তা প্রদান অধ্যাদেশ (সংশোধন) বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে-এমনটাই প্রত্যাশা ছিল। তবে আমরা বসে থাকিনি, নিজেদের মতো কাজ করেছি। সনদ বাস্তবায়নের বিষয়ে আমরা কী পদক্ষেপ নিয়েছি, তা আগামী তিন-চার দিনের মধ্যেই স্পষ্ট হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি। সব দলের প্রত্যাশার সঙ্গে সমন্বয় ঘটিয়ে দেশের ও জনগণের স্বার্থে যা করা দরকার, সেটাই করতে যাচ্ছি।’

    এ সময় দেশের চলমান সংস্কারপ্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘রাতারাতি সব সংস্কার করা সম্ভব নয়। বাস্তবে এত বড় ধরনের সংস্কার সহজ নয়। ক্রমান্বয়ে সংস্কার করলে ভালো জায়গায় পৌঁছানো সম্ভব।’

    সংবিধানকে কেন্দ্র করে বিতর্কের প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘সবাই মনে করেন সংবিধান লিখে দিলেই সব সমাধান হয়ে যাবে। কিন্তু রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক চর্চা না বদলালে কোনো পরিবর্তন সম্ভব নয়।’

    মতবিনিময় সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ উপস্থাপন করা হয়। এতে সংস্থাটিকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাবসহ কার্যপরিধি সম্প্রসারণ, উপদেষ্টা পরিষদ গঠন এবং আইনগত সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রস্তাব দেওয়া হয়।

    সভায় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন সচিব লিয়াকত আলী মোল্লা, ব্রাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সাবেক জেলা জজ মোতাহার হোসেন ও স্পেশাল কনসালট্যান্ট ব্যারিস্টার তানিম হোসেইন শাওন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআ.লীগের মামলা তুলে নেওয়া প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল
    Next Article দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ

    Related Posts

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    মার্চ ১৮, ২০২৬

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    মার্চ ১৭, ২০২৬

    বিডিজেএ’র নতুন নেতৃত্বে মাহবুব সৈকত ও সানবির রুপল

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫