Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    মার্চ ২০, ২০২৬

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘তিন গোয়েন্দা’ সিরিজের লেখক রকিব হাসান আর নেই
    জাতীয়

    ‘তিন গোয়েন্দা’ সিরিজের লেখক রকিব হাসান আর নেই

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১৫, ২০২৫2 Mins Read
    লেখক রকিব হাসান আর নেই। সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশের জনপ্রিয় কিশোর সাহিত্য সিরিজ ‘তিন গোয়েন্দা’র স্রষ্টা, লেখক রকিব হাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে ডায়ালিসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

    সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর এবং লেখক রওশন জামিল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    রকিব হাসানের জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায়। বাবার চাকরির সুবাদে শৈশব কেটেছে ফেনীতে। পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা শেষে তিনি বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও শেষ পর্যন্ত লেখালেখিকেই বেছে নেন জীবনের পথ হিসেবে।

    সেবা প্রকাশনীর ব্যানারে তিনি চার শতাধিক বই লিখেছেন—কখনো নিজের নামে, কখনো ছদ্মনামে। শুরু করেছিলেন বিশ্বসেরা ক্লাসিক সাহিত্যের অনুবাদ দিয়ে। লিখেছেন টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজাসহ অসংখ্য জনপ্রিয় সিরিজ।

    তবে তাঁর সর্বাধিক জনপ্রিয় সৃষ্টি ‘তিন গোয়েন্দা’ সিরিজ, যা বাংলাদেশের কিশোর-কিশোরীদের প্রজন্মের পর প্রজন্মের প্রিয় পাঠ্য হয়ে উঠেছে। মূলত রবার্ট আর্থারের থ্রি ইনভেস্টিগেটরস সিরিজ অবলম্বনে তিন গোয়েন্দার সূচনা হলেও রকিব হাসানের লেখনশৈলীতে এটি পেয়েছিল একেবারে বাংলাদেশি রূপ ও স্বাদ। নিজ নামে লেখার পাশাপাশি তিনি ব্যবহার করেছেন একাধিক ছদ্মনাম। এর মধ্যে অন্যতম ‘শামসুদ্দীন নওয়াব’, যার নামে তিনি জুল ভার্নের বই অনুবাদ করেছিলেন।

    রকিব হাসান কেবল একজন গোয়েন্দা লেখক নন—তিনি ছিলেন বাংলাদেশের কয়েক প্রজন্মের শৈশব ও কৈশোরের অবিচ্ছেদ্য অংশ। তাঁর সৃষ্ট চরিত্র ও গল্পগুলো আজও তরুণ পাঠকদের হৃদয়ে বেঁচে আছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে : মির্জা ফখরুল
    Next Article চট্টগ্রামসহ চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

    Related Posts

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুজনের অবস্থা আশঙ্কাজনক

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫