Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » তফসিল ঘোষণা বুধবার সন্ধ্যায় বা ১১ ডিসেম্বর: ইসি মাসউদ
    জাতীয়

    তফসিল ঘোষণা বুধবার সন্ধ্যায় বা ১১ ডিসেম্বর: ইসি মাসউদ

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৯, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা সর্বোচ্চ ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি সাংবাদিকদের বলেন, ‘বিটিভি ও বেতারকে চিঠি দিচ্ছে ইসি সচিবালয়। ভাষণের মাধ্যমে তফসিল হবে। ১০ ডিসেম্বরও হতে পারে। ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল দিতে হবে—আর সময় নেই।’

    ইসি সূত্র জানায়, তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিশ্চিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন। ইতোমধ্যে তার ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।

    সূত্র আরও জানায়, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকের পর বিকেলে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার সন্ধ্যায় সেই ভাষণ প্রচার করা হবে। তবে কোনো কারণে এদিন ঘোষণা দিতে না পারলে বৃহস্পতিবার তফসিল প্রকাশ করা হবে।

    আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের জন্য এটি দায়িত্ব গ্রহণের পর প্রথম জাতীয় নির্বাচন। শুরুতেই জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হওয়ায় কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে কমিশনটি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে: তারেক রহমান
    Next Article ‘শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

    Related Posts

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    মার্চ ১৭, ২০২৬

    বিডিজেএ’র নতুন নেতৃত্বে মাহবুব সৈকত ও সানবির রুপল

    মার্চ ১৭, ২০২৬

    ফাঁকা ঢাকায় ২৪ ঘণ্টা তৎপর থাকবে র‍্যাব

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫