Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » টানা দরপতনে দুই সপ্তাহে পুঁজিবাজারে ১৪ হাজার কোটি টাকার মূলধন গায়েব
    বিজনেস

    টানা দরপতনে দুই সপ্তাহে পুঁজিবাজারে ১৪ হাজার কোটি টাকার মূলধন গায়েব

    By ম্যাংগো টিভিনভেম্বর ৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গত সপ্তাহজুড়ে দেশের পুঁজিবাজারে টানা দরপতন হয়েছে। এতে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, তার সাড়ে ৮ গুণ বেশি প্রতিষ্ঠানের দর কমেছে। ফলে বিনিয়োগকারীদের আস্থাহীনতায় বাজার মূলধন কমেছে ৮ হাজার ৬৩২ কোটি টাকা, আর দুই সপ্তাহে কমেছে ১৪ হাজার কোটি টাকারও বেশি।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৯১৫ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি টাকা।

    গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র ৪০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, বিপরীতে ৩৪০টির কমেছে, আর ৯টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় প্রতিষ্ঠান সংখ্যা ৮ দশমিক ৫ গুণ বেশি।

    প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৫৪ দশমিক ২৮ পয়েন্ট বা ৩ দশমিক ০১ শতাংশ। ইসলামি শরিয়াহভিত্তিক ডিএসই শরিয়াহ সূচক কমেছে ৪৩ দশমিক ৪২ পয়েন্ট বা ৪ শতাংশ, আর বাছাইকৃত কোম্পানির সূচক ডিএসই-৩০ কমেছে ৪৭ দশমিক ১৪ পয়েন্ট বা ২ দশমিক ৩৭ শতাংশ।

    দরপতনের মধ্যেও গত সপ্তাহে লেনদেনে সামান্য গতি এসেছে। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৮৪ কোটি ৪৪ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ২৭ কোটি টাকা বা ৫ দশমিক ৯২ শতাংশ বেশি।

    সপ্তাহজুড়ে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার, প্রতিদিন গড়ে ২৪ কোটি ২৯ লাখ টাকা, যা মোট লেনদেনের ৫ শতাংশের বেশি। এ ছাড়া সামিট এলায়েন্স পোর্ট ও ওরিয়ন ইনফিউশন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

    লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে-খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, মনোস্পুল পেপার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিভিও পেট্রোকেমিক্যাল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং সোনালী পেপার।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসব তাফসির মাহফিল স্থগিত করলেন আজহারী, কিন্তু কেন!
    Next Article স্মার্ট প্রযুক্তি ও প্রিমিয়াম লুকে বাজারে প্লাগ-ইন হাইব্রিড গাড়ি ‘ডিপল এস-০৫’

    Related Posts

    ইনডেক্স অ্যাগ্রোর ২ কোটি টাকার লেনদেনে অনিয়ম, তিন কর্মকর্তাকে জরিমানা

    মার্চ ২০, ২০২৬

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    মার্চ ২০, ২০২৬

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫