Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » টানা দরপতনে চার মাসের সর্বনিম্ন সূচকে শেয়ারবাজার, লেনদেন নেমেছে ৩০০ কোটিতে
    বিজনেস

    টানা দরপতনে চার মাসের সর্বনিম্ন সূচকে শেয়ারবাজার, লেনদেন নেমেছে ৩০০ কোটিতে

    By ম্যাংগো টিভিনভেম্বর ১০, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের শেয়ারবাজারে টানা দরপতনের সঙ্গে দেখা দিয়েছে লেনদেন খরা। টানা সাত কার্যদিবস পতনের পর সোমবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক চার মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে। একইসঙ্গে লেনদেন কমে ৩০০ কোটির ঘরে ঠেকেছে।

    সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। বাজার খোলার পর সাময়িক ঊর্ধ্বমুখিতা দেখা দিলেও অল্প সময়ের মধ্যেই সূচক ঋণাত্মক হয়ে যায়। শেষ ঘণ্টায় ব্যাপক দরপতনে দিনশেষে বড় পতন দিয়ে লেনদেন শেষ হয়।

    দিনের শেষে ডিএসইতে দাম বাড়ে মাত্র ৭০টি প্রতিষ্ঠানের, কমে ২৭৫টির, অপরিবর্তিত থাকে ৪১টির।

    ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৯ পয়েন্ট কমে ৪,৮৬০ পয়েন্টে দাঁড়িয়েছে, যা গত ৩০ জুনের পর সর্বনিম্ন অবস্থান। ডিএসই শরিয়াহ সূচক কমেছে ১১ পয়েন্ট, আর ডিএসই–৩০ সূচক কমেছে ১৮ পয়েন্ট।

    লেনদেনও আগের কার্যদিবসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকায় নেমেছে। যা আগের কার্যদিবসের ৪০২ কোটি ২০ লাখ টাকা থেকে প্রায় ৪৫ কোটি টাকা কম।

    লেনদেনে শীর্ষে ছিল আনোয়ার গ্যালভানাইজিং, যার ২১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এরপর ওরিয়ন ইনফিউশন (১৯ কোটি ৪৩ লাখ) ও সিমিট অ্যালায়েন্স পোর্ট (১৪ কোটি ২৬ লাখ)।

    লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ছিল আরও -ডমিনেজ স্টিল বিল্ডিং, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, মনোস্পুল পেপার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, পাওয়ার গ্রিড এবং রানার অটোমোবাইল।

    অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৪০ পয়েন্ট। সেখানে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫১ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় কম (আগের দিন ছিল ২২ কোটি ৪৬ লাখ টাকা)। বাজারটিতে অংশ নেওয়া ১৭৩ প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির দাম বেড়েছে, ১২৭টির কমেছে, ৯টির অপরিবর্তিত।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঅনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করল এনবিআর
    Next Article টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষায় সরকারের ১৯ নির্দেশনা

    Related Posts

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫