Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চট্টগ্রামে নিষিদ্ধ দলের লোকদের বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং
    সারাদেশ

    চট্টগ্রামে নিষিদ্ধ দলের লোকদের বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ১৮, ২০২৫1 Min Read
    চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের কর্মী বা সন্দেহভাজন সন্ত্রাসীদের বাসা ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশের মাইকিং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের কর্মী বা সন্দেহভাজন সন্ত্রাসীদের বাসা ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশের মাইকিং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মইজ্জারটেক এলাকায় একটি অটোরিকশা থেকে এ মাইকিং করতে দেখা যায়।

    মাইকিংয়ে বলা হয়, কর্ণফুলী থানা এলাকায় নতুন ভাড়াটিয়া, বিশেষ করে ব্যাচেলার যুবকদের বাসা ভাড়া দেওয়ার আগে জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্র থানায় জমা দিতে হবে। এনআইডি ছাড়া কাউকে বাসা ভাড়া দেওয়া যাবে না। কোনো নিষিদ্ধ দলের লোকজন বাসা ভাড়া নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে বাড়িওয়ালাকেও দায় নিতে হবে।

    এ নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। ভিডিওতে শোনা যায়, কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে মালিককেও সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হবে।

    তবে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ অনেক আগে থেকেই চলছে, তবে এবার তা আরও জোরদার করা হচ্ছে। মূলত বাড়ির মালিকদের নিরাপত্তার স্বার্থেই ভাড়াটিয়াদের বিস্তারিত তথ্য রাখা প্রয়োজন। তিনি দাবি করেন, মাইকিং ভিডিওতে নির্দেশনা ভুলভাবে প্রচার করা হয়েছে।

    ওসি বলেন, বাড়ির মালিকরা অনেক সময় অজান্তেই অপরাধীদের বাসা ভাড়া দেন। পরে তারা অপরাধ করে পালিয়ে যায়। এতে মালিকরাও সমস্যায় পড়েন। এজন্য ভাড়াটিয়ার এনআইডির ফটোকপি জমা রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদুর্গাপূজা নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
    Next Article আইন ও বিচার খাতে এমন অনেক পরিবর্তন আনা হয়েছে: আসিফ নজরুল

    Related Posts

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    মাছ ধরতে জেলেদের আর কোনো ইজারা দিতে হবে না: প্রতিমন্ত্রী নূর

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫