Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসি’র
    বিজনেস

    গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসি’র

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সংশোধিত মার্জিন ঋণ বিধিমালা চূড়ান্ত হওয়া নিয়ে শেয়ারবাজারে ছড়ানো গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের দাবি, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়িয়ে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

    গত সপ্তাহে এ গুজবের প্রভাবে টানা দরপতন হয় শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসইএক্স সূচক ৭৫ পয়েন্ট কমে যায়, যদিও সোমবার সূচকটি ৬৭ পয়েন্ট পুনরুদ্ধার করে, যা বাজারে আস্থার ফিরে আসার ইঙ্গিত দেয়।

    সোমবার (২০ অক্টোবর) বিএসইসি পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, নতুন বিধিমালার খসড়া প্রণয়নের সময় শেয়ারবাজারের সব অংশীজনের মতামত বিবেচনা করা হয়েছে। এখন এটি চূড়ান্তকরণের পর্যায়ে রয়েছে।

    তিনি আশ্বস্ত করে বলেন, “বিধিমালা অনুমোদিত হওয়ার পরেও বাজারের অংশীজনদের মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হবে। কোনো বিনিয়োগকারী বা ব্রোকারকে ঝুঁকির মুখে ফেলা হবে না।”

    কমিশনের একটি সূত্র জানায়, সংশোধিত বিধিমালা বর্তমানে চূড়ান্ত পর্যালোচনায় রয়েছে। শেয়ারবাজারের টাস্কফোর্স ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত সংগ্রহ শেষে এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদনের পর কার্যকর করতে ছয় মাস থেকে এক বছরের ট্রানজিশন সময় রাখা হতে পারে, যাতে বাজারে ধাক্কা না লাগে।

    আবুল কালাম আরও বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে বাজারে বিভ্রান্তি তৈরি করছে। বিএসইসি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি আরও যোগ করেন, বিধিমালা প্রণয়নে অংশীজনদের অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে, যদিও টাস্কফোর্সের কিছু সুপারিশ বাস্তবায়নযোগ্য না হওয়ায় বাদ দেওয়া হয়েছে।

    বিএসইসি মুখপাত্রের ভাষায়, শেয়ারবাজারে সুশাসন, স্বচ্ছতা ও আস্থা ফিরিয়ে আনার দিকেই কমিশনের জোর। বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে কঠোরভাবে কমপ্লায়েন্স বজায় রাখা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশিক্ষকদের বাড়ি ভাতা ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত, কার্যকর হবে দুই ধাপে
    Next Article শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬