Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ট্রাম্প প্রশাসনের বড় অস্ত্র চুক্তি ইসরায়েলের সঙ্গে
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ট্রাম্প প্রশাসনের বড় অস্ত্র চুক্তি ইসরায়েলের সঙ্গে

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২০, ২০২৫1 Min Read
    গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ট্রাম্প প্রশাসনের বড় অস্ত্র চুক্তি ইসরায়েলের সঙ্গে।
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গাজায় যুদ্ধবিরতির আহ্বানের মধ্যেই ইসরায়েলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। নতুন এই চালানের মধ্যে নিয়মিত অস্ত্র-গোলাবারুদ ছাড়াও হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার ও ট্যাংক রয়েছে।

    রয়টার্সের প্রতিবেদনে ট্রাম্প প্রশাসন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রস্তাবিত চালানে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩,২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাংক রয়েছে। হেলিকপ্টার ও ট্যাংকের মূল্য যথাক্রমে ৩৮০ কোটি ডলার ও ১৯০ কোটি ডলার ধরা হয়েছে। বাকি ৭০ কোটি ডলার ধরা হয়েছে যন্ত্রাংশ ও গোলাবারুদ বাবদ।

    প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে সম্প্রতি পুরো গাজা দখলের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। নতুন চালানের সমরাস্ত্রগুলোও ওই অভিযানে ব্যবহার হবে বলে ধারণা করা হচ্ছে।

    ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর হামলার পর ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক অভিযান শুরু করে। সেসময় ১,২০০ জন নিহত ও ২৫১ জনকে জিম্মি নেওয়া হয়। এরপর থেকে গাজায় নিহতের সংখ্যা ৬২ হাজারেরও বেশি, আহত ১ লাখ ৬৬ হাজারেরও অধিক।

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত দুই বছরে ৬ বার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করলেও, প্রতিবারই যুক্তরাষ্ট্রের ভেটোতে তা ব্যর্থ হয়। ফ্রান্স ও সৌদি আরব আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহৃদরোগের প্রাথমিক সতর্কতা: ক্রমাগত কাশি, অনিয়মিত স্পন্দন ও আরও ৩টি লক্ষণ
    Next Article নিরাপত্তা ও স্বাস্থ্য আশঙ্কায় বাংলাদেশসহ ৯ দেশের ওপর আমিরাতের ভিসা নিষিদ্ধ

    Related Posts

    ইরানে অভিযান বিশ্বকে রক্ষার জন্যই: নেতানিয়াহু

    মার্চ ২০, ২০২৬

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    মার্চ ২০, ২০২৬

    ইরানকে ‘অবিলম্বে’ হামলা থামাতে বললো ১২ মুসলিম দেশ

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫