Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গাজা ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়
    আন্তর্জাতিক

    গাজা ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গাজামুখী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে ইসরায়েলের হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তুরস্ক এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। স্পেন, ইতালি, জার্মানি, তুরস্ক ও গ্রিসসহ বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনা, মেক্সিকো ও কলম্বিয়ার মানুষও রাস্তায় নেমে প্রতিবাদ জানায়।

    বুধবার (১ অক্টোবর) গভীর রাতে ভূমধ্যসাগরে নৌবহরের অন্তত ১৩টি জাহাজে অভিযান চালায় ইসরায়েলি নৌসেনারা। এ সময় নৌযান থেকে সরাসরি সম্প্রচার বন্ধ করে মানবাধিকার কর্মীদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও আছেন। ইসরায়েল জানিয়েছে, তাদের একটি নৌবন্দরে নেওয়া হয়েছে এসব আটককৃতকে।

    গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত দুই শতাধিক স্বেচ্ছাসেবককে “অপহরণ” করা হয়েছে। তারা অভিযোগ করে, নৌবহরটি আন্তর্জাতিক জলসীমায় বৈধভাবেই চলাচল করছিল।

    এ ঘটনায় তুরস্ক তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’। ব্রিটিশ লেবার পার্টির সাবেক নেতা ও ইয়োর পার্টির প্রধান জেরেমি করবিন একে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে উল্লেখ করেন।

    ইতালিতে এ ঘটনার প্রতিবাদে রাজধানী রোমে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। দেশটির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। জার্মানি, গ্রিস ও তুরস্কেও একইভাবে বিক্ষোভ হয়েছে।

    গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-তে অংশ নিয়েছে ৪৫টিরও বেশি বেসামরিক নৌযান, যেগুলোতে প্রায় ৫০০ আন্তর্জাতিক অংশগ্রহণকারী ছিলেন। তাদের মধ্যে বিভিন্ন দেশের আইনপ্রণেতা, মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

    ম্যাংগোটিভি/ আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleডাক্তারের বিকল্প নয় এআই: বিশেষজ্ঞরা জানালেন ৬ সতর্কবার্তা
    Next Article পাবনার ঈশ্বরদীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫