Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কুয়ালালামপুরে শপিং সেন্টারে অভিযান , বাংলাদেশিসহ আটক ১২৪ প্রবাসী
    আন্তর্জাতিক

    কুয়ালালামপুরে শপিং সেন্টারে অভিযান , বাংলাদেশিসহ আটক ১২৪ প্রবাসী

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৫, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি শপিং সেন্টারে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১২৪ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত জিএম প্লাজায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে সহযোগিতা করে মালয়েশিয়া কোম্পানি কমিশন (এসএসএম), ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় (কেপিডিএনকেএল) এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল)।

    অভিযান শুরু হলে বহু বিদেশি দৌড়ে পালানোর চেষ্টা করেন। কেউ দোকানের ভেতরে লুকিয়ে পড়েন, কেউ আবার গ্রাহক সেজে রেহাই পাওয়ার চেষ্টা করেন। জরুরি সিঁড়ি ও লিফট ব্যবহার করে পালাতে চাইলেও কর্তৃপক্ষ তাদের আটক করে।

    ৪৭ বছর বয়সী পাকিস্তানি নাগরিক মুনিরকে আটক করা হলে তিনি ইউএন কার্ড দেখান, তবে সেটির মেয়াদ গত বছরের অক্টোবরে শেষ হয়ে গেছে। কানাডা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে দাবি করেন তিনি। মিয়ানমারের কামিদ (২২) নামে এক যুবকও আটক হন, যার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। তিন মাস আগে এজেন্টকে ৬ হাজার রিঙ্গিত দিয়ে মালয়েশিয়ায় এসেছেন বলে জানান তিনি।

    কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সাওপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে ২০৫ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের ২০–৫৯ বছর বয়সী ১২৪ জনকে আটক করা হয়েছে। তবে কতজন বাংলাদেশি রয়েছেন তা নিশ্চিত করা যায়নি।

    তার ভাষায়-বৈধ কাগজপত্র না থাকা, ভ্রমণ নথি না থাকা এবং ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া-এসব অপরাধ ইমিগ্রেশন আইন ৬(১)(সি) ও ১৫(১)(সি)-এর আওতায় পড়ে।

    অভিযানে ডিবিকেএল ছয়টি কম্পাউন্ড এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও বিদেশি শ্রমিক রাখার দায়ে একটি দোকান বন্ধের নোটিশ দেয়।

    আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য জালান দুতা এলাকার কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদেশের জন্য দোয়া চাইলেন সাকিব আল হাসান
    Next Article মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের ভয়াবহ বিমান হামলা , নিহত ১০

    Related Posts

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫