Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন দেবে গ্রামীণফোন ও পামপে
    অডিও ফিচার

    কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন দেবে গ্রামীণফোন ও পামপে

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের শীর্ষ টেলিকম সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন তাদের সহযোগী পামপে-এর সাথে পার্টনারশিপ সম্প্রসারণ করেছে। এই পার্টনারশিপের আওতায় দেশে প্রথমবারের মতো চালু হয়েছে ডিভাইস-বান্ডেল কেনায় কার্ডবিহীন কিস্তি সুবিধা। এই সুবিধার মাধ্যমে ক্রেতারা ক্রেডিট কার্ড ছাড়াই স্মার্টফোন কিনতে পারবেন। পাশাপাশি রয়েছে আকর্ষণীয় দীর্ঘমেয়াদি ডেটা ও ভয়েস প্যাকেজসহ সহজ কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ।

    সম্প্রতি রাজধানীর জিপি হাউসে গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর এবং হেড অব ইন্টারনেট অ্যান্ড ব্রডব্যান্ড মো. মাহবুবুল আলম ভূঁইয়া এবং পামপে’র চিফ অপারেটিং অফিসার ক্রিস চেং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ক চুক্তিতে সই করেন। এ সময় গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান এবং চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পামপে’র পক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার ক্রিস চেং, চিফ সেলস অফিসার জ্যাক ঝা এবং অন্যান্য বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ।

    এই উদ্যোগের অংশ হিসেবে গ্রাহকরা এখন দুটি দীর্ঘমেয়াদি কম্বো বান্ডেল থেকে বেছে নেয়ার সুযোগ পাবেন। শুধু পামপে প্ল্যাটফর্মের মাধ্যমে ৩,৯৯৬ টাকায় ২২৫ জিবি ডেটা ও ৪,৫০০ মিনিট এবং ৪,৯৯৬ টাকায় ৩৬০ জিবি ডেটা ও ৬,৩০০ মিনিটের এ দুটি বান্ডল উপভোগ করতে পারবেন গ্রাহকরা । উভয় বান্ডেলের মেয়াদ ২৭০ দিন।

    পামপে রিটেইল পার্টনারের মাধ্যমে বা গ্রামীণফোন সেন্টার থেকে গ্রাহকরা এখন আইটেল, টেকনো ও ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোন কিস্তিতে (ইএমআই) কিনতে পারবেন, সাথে থাকছে পছন্দের গ্রামীণফোন বান্ডেল। বান্ডেলটি পুরো মেয়াদের জন্য তাৎক্ষণিকভাবে চালু হবে এবং পামপে অ্যাপের মাধ্যমে কিস্তির অর্থ পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এই প্রক্রিয়ায় গ্রাহকের মূল ব্যালেন্সে কোন পরিবর্তন হবে না।

    গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, ‘গ্রাহকদের জন্য সবসময় উন্নত ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করার বিষয়টিতে অগ্রাধিকার দেয় গ্রামীণফোন। পামপে’রর সাথে এই পার্টনারশিপের মাধ্যমে আমরা এমন একটি সেবা চালু করতে পেরেছি যাতে ডিভাইস ও কানেক্টিভিটি কেনা আরও সহজ ও সাশ্রয়ী হয়ে উঠেছে। সুবিধাজনক কিস্তি সুবিধার পাশাপাশি আকর্ষণীয় বান্ডেল যোগ করে আমরা শুধু প্রাথমিক খরচের সীমাবদ্ধতা দূর করছি না, সহজ হয়েছে দীর্ঘমেয়াদে সংযুক্ত থাকার সুযোগ যা ডিজিটাল অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন।’

    পামপে লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জুন ঝেং ইথান যোগ করেন, ‘গ্রামীণফোনের সাথে আমাদের পার্টনারশিপ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ আমরা শুধু স্মার্টফোন অর্থায়নের প্ল্যাটফর্ম থেকে আরও বিস্তৃত সেবার দিকে এগিয়ে যাচ্ছি। গ্রাহকদের জন্য একটি সাশ্রয়ী ইএমআই প্ল্যানের মাধ্যমে একইসাথে নির্ভরযোগ্য সার্ভিস বান্ডেল এবং স্মার্ট ডিভাইস দিতে সংকল্পবদ্ধ আমরা। আমরা একসাথে বাংলাদেশের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির একটি নতুন মডেল চালু করছি, যা আরও বেশি মানুষকে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে।’

    সহজলভ্য, নিরাপদ ও নমনীয় সমাধান প্রদানের মাধ্যমে পামপে’র সাথে এই অংশীদারত্ব আর্থিক অন্তর্ভূক্তি ও দেশজুড়ে ডিজিটাল কার্যক্রম সম্প্রসারণে গ্রামীণফোনের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করছে, যা টেলিকম ও ফিনটেক খাতের জন্য একটি মানদণ্ড তৈরি করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআজ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
    Next Article মালয়েশিয়ায় বিশেষ অভিযান, বাংলাদেশিসহ গ্রেপ্তার ১৯৬ জন

    Related Posts

    দেশীয় শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী

    জুন ১৬, ২০২৬

    অ্যামাজন-আলি এক্সপ্রেসে পণ্য বিক্রি করতে পারবে দেশি উদ্যোক্তারা

    জুন ১৬, ২০২৬

    ফিফা বিশ্বকাপের উন্মাদনায় লেনোভোর বিশেষ এডিশন ল্যাপটপ বাজারে

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬