Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এক্সিম-সোশ্যাল-ইউনিয়নসহ পাঁচ ব্যাংক একীভূত, বুধবার প্রশাসক নিয়োগ
    বিজনেস

    এক্সিম-সোশ্যাল-ইউনিয়নসহ পাঁচ ব্যাংক একীভূত, বুধবার প্রশাসক নিয়োগ

    By ম্যাংগো টিভিনভেম্বর ৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় ধরনের রদবদল আসছে। এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক—এই পাঁচটি সমস্যাগ্রস্ত শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে একটি নতুন বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যাংকের নাম নির্ধারিত হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।

    কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী বুধবার (৫ নভেম্বর) এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। প্রশাসক নিয়োগের আগে বর্তমান পরিচালনা পর্ষদ স্থগিত ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চুক্তি বাতিল করা হবে। সরকার ইতোমধ্যে একীভূতকরণের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

    প্রশাসক হিসেবে যাদের দায়িত্ব

    এক্সিম ব্যাংক: শওকাতুল আলম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক: সালাহ উদ্দিন, নির্বাহী পরিচালক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: মুহাম্মদ বদিউজ্জামান দিদার, নির্বাহী পরিচালক, গ্লোবাল ইসলামী ব্যাংক: মো. মোকসুদুজ্জামান, পরিচালক, ইউনিয়ন ব্যাংক: মোহাম্মদ আবুল হাসেম, পরিচালক। তাদের প্রথম কাজ হবে একীভূতকরণে প্রয়োজনীয় তথ্য ও নথি প্রস্তুত করা। সেনা কল্যাণ ভবনে স্থাপিত কেন্দ্রীয় সমন্বয় কার্যালয় থেকে পুরো প্রক্রিয়া তদারকি করবে বাংলাদেশ ব্যাংক।

    নতুন ব্যাংকের মূলধন কাঠামো

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গত ৯ অক্টোবর একীভূতকরণের প্রস্তাব অনুমোদন দেয়। সিদ্ধান্ত অনুযায়ী-অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা , পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা।

    সরকারের অংশ: ২০ হাজার কোটি টাকা (১০ হাজার কোটি নগদ, ১০ হাজার কোটি সুকুক বন্ডে)। ফলে এটি শুরুতে সরকারি খাতের ব্যাংক হিসেবে কাজ করবে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এসব ব্যাংকে ৭৫ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। এর বিপরীতে ঋণ ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার মধ্যে ৭৬ শতাংশই খেলাপি। ইউনিয়ন ব্যাংক খেলাপি ৯৮%, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ৯৭%, গ্লোবাল ইসলামী ব্যাংক ৯৫%, সোশ্যাল ইসলামী ব্যাংক ৬২.৩০%, এক্সিম ব্যাংক ৪৮.২০%।

    প্রথম ধাপে আমানত সুরক্ষা তহবিল থেকে প্রতিজন আমানতকারীর দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। যাদের আমানত এর বেশি, তারা পুরো অর্থ পাবেন—প্রথম ধাপে সুরক্ষা তহবিল থেকে আংশিক এবং পরে ব্যাংকের নিজস্ব তহবিল থেকে বাকি অর্থ পরিশোধ করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঅপেক্ষা করব, ঐক্য না আনলে সরকার সিদ্ধান্ত নেবে: ড. আসিফ নজরুল
    Next Article নির্বাচনের কারণে পেছাল বিশ্ব ইজতেমা, মার্চে অনুষ্ঠিত হবে টঙ্গীতে

    Related Posts

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫