Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, May 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন
    জাতীয়

    একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ১৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১৩টি প্রকল্প অনুমোদন করেছে। এতে সরকারি অর্থায়ন ৪ হাজার ৪৩৭ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ হাজার ২২৫ কোটি ৩৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৬৭০ কোটি ৯ লাখ টাকা।

    মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশন চত্বরে অনুষ্ঠিত একনেক সভায় প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুমোদন দেওয়া হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ৭টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির ১টি প্রকল্প রয়েছে।

    প্রধান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়, ৩য় সংশোধিত)। শিক্ষা মন্ত্রণালয়ের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প, যার মধ্যে রয়েছে হর্স পাওয়ার রিগ ক্রয়, কূপ উন্নয়ন ও নেটওয়ার্ক অবকাঠামো মর্ডানাইজেশন। বাণিজ্য মন্ত্রণালয়ের ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (EC4J)’ প্রকল্পের ৩য় সংশোধন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প (৩য় পর্যায়)। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ‘যমুনা স্পেশালাইজড জুট এন্ড টেক্সটাইল মিল’। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প, যার মধ্যে রয়েছে খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২), নারায়ণগঞ্জে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও বাংলাদেশে শরণার্থী সম্প্রদায় উন্নয়ন প্রকল্প। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ‘সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প’।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘ঢাকাস্থ মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ’।

    একনেক সভায় ইতোমধ্যে অনুমোদিত ১১টি প্রকল্পের অগ্রগতি সম্পর্কেও সদস্যদের অবহিত করা হয়, যার মধ্যে রয়েছে ফসল উৎপাদন ব্যয় জরিপ, মৎস্য অবতরণ কেন্দ্র, পাট ও পাটবীজ উৎপাদন, পর্যটন কেন্দ্র নির্মাণসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসেপ্টেম্বরের শেষ সপ্তাহে স্যাটেলাইট সম্প্রচারে সাময়িক বিঘ্নের সম্ভাবনা
    Next Article হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো ‘নাটক’ ছিল: মাহমুদুর রহমান

    Related Posts

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    মে ৫, ২০২৬

    ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ

    মে ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫