Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » উপদেষ্টাদের নয়, জাতির ‘সেফ এক্সিট’ দরকার: আসিফ নজরুল
    আইন ও বিচার

    উপদেষ্টাদের নয়, জাতির ‘সেফ এক্সিট’ দরকার: আসিফ নজরুল

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১১, ২০২৫1 Min Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের নয়, বরং জাতি হিসেবে ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থানের প্রয়োজন রয়েছে। পাশাপাশি তিনি মানবাধিকার কমিশনকে শক্তিশালীভাবে গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দেন।

    শনিবার (১১ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫’ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এসব মন্তব্য করেন।

    ড. আসিফ নজরুল বলেন, ‘বিগত ১৬ বছরে আমরা দুঃশাসন, গুম-খুন ও লুটপাট দেখেছি। এই ভয়াবহ, আত্মধ্বংসী কাঠামো থেকে জাতির জন্য সেফ এক্সিট অপরিহার্য। উপদেষ্টাদের জন্য নয়, জাতির নিরাপদ প্রস্থান জরুরি।’

    তিনি আরও বলেন, ‘ভালো আইন তৈরি মানেই পুরো দেশ পরিবর্তিত হবে, এটা আশা করার বয়স আমার নেই। আইন প্রণয়নের চেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলাই বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে উচ্চ আদালত, সংসদীয় কমিটি এবং মানবাধিকার কমিশনকে শক্তভাবে প্রতিষ্ঠা করতে হবে।’

    রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গ টেনে ড. আসিফ নজরুল বলেন, ‘রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ করেননি; সবসময় এটি প্রধানমন্ত্রীর ইচ্ছায় হয়েছে।’

    সভায় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘আগামী নির্বাচনের আগে মানবাধিকার বিষয়ক সঠিক পদক্ষেপগুলো আমাদের করতে হবে। আজকের বাংলাদেশ রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ। আগামী দিনের জন্য দেশকে নতুন করে তৈরি করতে হবে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা
    Next Article ‘বাংলাদেশি পাসপোর্ট দেখে মাটিতে ছুঁড়ে ফেলেছে ইসরায়েলি বাহিনী’

    Related Posts

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫