Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইজেডে ১,২২৩ কোটি টাকার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান উইং তাই গার্মেন্টস
    বিজনেস

    ইজেডে ১,২২৩ কোটি টাকার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান উইং তাই গার্মেন্টস

    By ম্যাংগো টিভিডিসেম্বর ১০, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে (বেপজা ইজেড) নতুন পোশাক কারখানা স্থাপনে ১০ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান উইং তাই গার্মেন্টস (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড। ডলারপ্রতি ১২২ টাকা ধরে যার পরিমাণ প্রায় ১ হাজার ২২৩ কোটি ৯০ লাখ টাকা। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে কারখানাটিতে ৩ হাজার ১৫৮ জন বাংলাদেশির কর্মসংস্থান তৈরি হবে।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) মধ্যে বিনিয়োগ–সংক্রান্ত চুক্তি সই হয়। বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং উইং তাই গার্মেন্টসের পক্ষে মহাব্যবস্থাপক লি কিংকি চুক্তিতে স্বাক্ষর করেন।

    চুক্তি অনুযায়ী, উইং তাই গার্মেন্টস বছরে ১.৫৬ মিলিয়ন পিস নারী–পুরুষ–শিশুদের টপস, টি-শার্ট, ট্রাউজার ও শর্টস এবং ৪.০১ মিলিয়ন পিস জ্যাকেট, প্যান্ট ও শর্টস উৎপাদন করবে।

    চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোয়াজ্জেম হোসেন। তিনি চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার পক্ষ থেকে ব্যবসাবান্ধব পরিবেশ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এএসএম আনোয়ার পারভেজ, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন–অতিরিক্ত দায়িত্ব) ফজলুল হক মজুমদার এবং উইং তাই গার্মেন্টসের কোম্পানি এডভাইজর এজেডএম আজিজুর রহমানসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিমান বাহিনীকে ইউরো ফাইটার টাইফুন সরবরাহে বাংলাদেশ – ইতালি সমঝোতা
    Next Article মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬