Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ই-ভোটে কারসাজির ইঙ্গিত, তামিম বললেন ভোট হয়েছে নাটকীয়ভাবে
    খেলা

    ই-ভোটে কারসাজির ইঙ্গিত, তামিম বললেন ভোট হয়েছে নাটকীয়ভাবে

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিসিবি নির্বাচনের পর দেশে ফিরেই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্রে উপস্থিত থেকেও ৩৪ জন ই-ভোট দিয়েছেন।

    তামিম বলেন, ‘আমার বক্তব্য পরিষ্কার— আমি মনে করি না এটা কোনো ইলেকশন ছিল। যেভাবে বিষয়গুলো ঘটেছে তা গ্রহণযোগ্য নয়। আমি দেশের বাইরে ছিলাম বলে ই-ভোটের জন্য আবেদন করেছিলাম। পরে দেখি, মিডিয়ায় বলা হচ্ছে আমার ভোট কাস্ট হয়েছে! অথচ নির্বাচন কমিশন থেকে গতকাল জানানো হয়েছে-আমার ভোট কাস্টই হয়নি।’

    তিনি আরও বলেন, ‘নির্বাচনে মোট ৪২ বা ৪৩টি ভোট পড়েছে। এর মধ্যে ৩৪টি ই-ভোট। অথচ এই ৩৪ জনই ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন। প্রশ্ন হলো, আপনি যখন সারাদিন ভোটকেন্দ্রে ছিলেন, তখন ই-ভোটের প্রয়োজন কী?’

    তামিম অভিযোগ করেন, ‘যারা ডিরেক্টর হয়েছেন, প্রত্যেকেই ই-ভোট দিয়েছেন। এতে স্পষ্ট বোঝা যায়, এর পেছনে একটি উদ্দেশ্য ছিল।’

    এ সময় তিনি দাবি করেন, এভাবে আয়োজন করা ভোটকে ‘নির্বাচন’ বলা যায় না।

    উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সহসভাপতি হয়েছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। তামিম ইকবালের প্যানেল এ নির্বাচন বর্জন করে পুনঃতফসিলের দাবি জানিয়েছিল।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসব কিছুরই শেষ আছে: আদালতে পলক
    Next Article যানজটে আটকে মোটরসাইকেলে সড়ক পরিদর্শনে সেতু উপদেষ্টা

    Related Posts

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫