Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তরুণীকে নিয়ে গ্রামবাসীর হাতে রিপন মিয়া, যা জানা গেল

    আগস্ট ৪, ২০২৬

    শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    আগস্ট ৪, ২০২৬

    গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অবশেষে ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচনে এনসিপি
    জাতীয়

    অবশেষে ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচনে এনসিপি

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী জাতীয় নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

    তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে আমরা শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি—এই তিনটি প্রতীক চেয়েছিলাম। বৃহত্তর স্বার্থে আমরা শাপলা কলি নিয়েছি। আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে’

    বিএনপির সঙ্গে জোটের বিষয়ে তিনি বলেন, ‘এনসিপি ৩০০ আসনেই প্রার্থী দেবে। আমরা একদলের কাছে সংসদ কুক্ষিগত হতে দিতে চাই না। আগামী নির্বাচনে বিএনপি-জামায়াতের পাশাপাশি শাপলা কলিও মাঠে থাকবে।’

    নাসীরুদ্দীন আরও বলেন, ‘আইন উপদেষ্টার কাছে বিএনপি নেতা সালাহউদ্দিন প্রেমের চিঠি দিয়েছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে প্রেমের কারখানা বানানো যাবে না।’

    ইসির আচরণ নিয়ে তিনি মন্তব্য করেন, ‘আমরা শাপলা কলি নিচ্ছি, তবে নির্বাচন কমিশনের অনেক বিষয়ে স্বেচ্ছাচারিতা দেখা যাচ্ছে। আমরা বিএনপির চাঁদাবাজির অংশ নই, আবার সন্ত্রাস বা দুর্নীতির দলে যোগও দিতে চাই না। সব ষড়যন্ত্র সত্ত্বেও আমরা নির্বাচনে যাব। গণভোট আগে বা নির্বাচনের দিন—যখনই হোক, এনসিপি চায় তা যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।’

    এর আগে বিকেল ৩টার দিকে এনসিপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

    উল্লেখ্য, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীকের তালিকা প্রকাশ করা হয়, যেখানে নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘কয়েকটি দলের মন রক্ষায় দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন প্রধান উপদেষ্টা’
    Next Article ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় এনসিপি: হাসনাত আবদুল্লাহ

    Related Posts

    শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    আগস্ট ৪, ২০২৬

    গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    আগস্ট ৪, ২০২৬

    যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তরুণীকে নিয়ে গ্রামবাসীর হাতে রিপন মিয়া, যা জানা গেল

    শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    গ্যাসের দাম না কমলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬